• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • খুলাফায়ে রাশেদিন
খুলাফায়ে রাশেদিন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

পত্রিকার একটি প্রতিবেদন পড়ে জানা যায় একজন খলিফা মিরাজের ঘটনা প্রথম বিশ্বাস করেন। তিনি বিপদে-আপদে সব সময় হযরত মুহাম্মদ (স)-এর সঙ্গী হিসেবে কাজ করেন। তিনি সমস্ত জীবন এবং তার অর্জিত সমস্ত সম্পদ দিয়ে ইসলামের সেবা করেন।

খলিফা ওমর ফারুক (রা) কখন খিলাফতে অধিষ্ঠিত হন?

খলিফা ওমর ফারুক (রা) ৬৩৪ খ্রিস্টাব্দে খিলাফতে আরোহণ করেন।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

তোমার পঠিত বইয়ের আলোকে ইসলামের খেদমতে উক্ত খলিফার অবদান মূল্যায়ন করো।

ইসলামের খেদমতে হযরত আবু বকর (রা) এর অবদান অনস্বীকার্য।

মহানবি (স)-এর মৃত্যুর পর তাঁর প্রতিনিধি হয়ে হযরত আবু বকর (রা) মুসলিম সাম্রাজ্য পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন মহানবি (স)-এর যোগ্য ও উপযুক্ত প্রতিনিধি। মহান আল্লাহ ও রাসুলের নির্দেশ অনুযায়ী ইসলামের একনিষ্ঠ সেবা করে তিনি ইসলামের ত্রাণকর্তা হিসেবে স্বীকৃতি পান।
হযরত আবু বকর (রা) পূর্ণ বয়স্ক ব্যক্তিদের মধ্যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত করেন। মিরাজের ঘটনা তিনিই সর্বপ্রথম বিনা প্রশ্নে বিশ্বাস করেন বলে তাকে 'সিদ্দিক' উপাধিতে ভূষিত করা হয়। ইসলাম প্রচারে তিনি তাঁর সমস্ত সম্পদ দান করে দেন। তিনি বিপদে-আপদে রাসুল (স)-এর পাশে ছায়ার মতো থেকে সহায়তা করতেন। রাসুল (স) এর ওফাতের পর নবমুসলিম রাষ্ট্রে বিদ্রোহের দাবানল জ্বলে ওঠে। এ সময় ইসলামের প্রথম খিলাফতের দায়িত্ব নিয়ে তিনি সকল বিদ্রোহ সমূলে দমন করেন। তিনি রিদ্দা ও ইয়ামামার যুদ্ধে যাকাত অস্বীকারকারী ও ভণ্ডনবিদের দমন করে ইসলামকে রক্ষা করেন। আল-কুরআন সংরক্ষণে তিনি

#

হাম্মুরাবি আইন সম্পর্কে ধারণা দাও।

ব্যাবিলনীয় সম্রাট হাম্বুরাবি যে আইন সংহিতা প্রণয়ন করে তাই 'হাম্বুরাবি আইন' হিসেবে পরিচিত।

সুমেরীয় রাজা ডুঙ্গির রচিত আইনের ওপর ভিত্তি করে প্রবর্তিত হলেও হাম্বুরাবির আইন সংহিতা মনুষ্য প্রণীত আইন সংহিতার মধ্যে সবচাইতে প্রাচীন ও প্রসিদ্ধ। প্রস্তরখণ্ডে লিপিবদ্ধ ২৮২টি আইন মূলত সাম্রাজ্যের সকল শ্রেণির জনগণের অধিকার ও কর্তব্য সম্পর্কিত নির্দেশাবলিতে সমৃদ্ধ। 'চোখের বদলে চোখ,' 'দাঁতের বদলে দাঁত' ইত্যাদি কঠোর ফৌজদারি দণ্ডবিধির কথা এ সংহিতায় উল্লেখ রয়েছে।

#

উদ্দীপকে ইসলামের কোন খলিফার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।

উদ্দীপকে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা)-এর কথা বলা হয়েছে।

মহানবি (স) নবুয়ত প্রাপ্তির পর ইসলাম ধর্ম প্রচার শুরু করলে হযরত আবু বকর (রা) বয়স্কদের মধ্যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। নবিজির (স) মিরাজের ঘটনা তিনিই প্রথম বিশ্বাস করেন। এ জন্য তাকে 'সিদ্দিক' উপাধিতে ভূষিত করা হয়। তাছাড়াও তিনি রাসুল (স)-এর পাশে ছায়ার মতো লেগে থাকতেন। সকল বিপদে-আপদে তিনি রাসুল (স) সহায়তা করেছেন এবং সহচর হিসেবে সঙ্গে থেকেছেন। এমনকি হিজরতের সময় তিনিই মহানবির সাথে ছিলেন। হযরত আবু বকর মক্কার ধনী ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ছিলেন। ইসলামের প্রচারে তিনি সমস্ত সম্পদ বিলিয়ে দেন। তার জীবন ও সম্পদের চেয়ে তিনি আল্লাহ ও আল্লাহর রাসুলকে ভালোবাসতেন। এ জন্যই হযরত ওমর (রা) বলেন, 'ইসলামের সেবায় আবু বকরকে কেউ অতিক্রম করতে পারেনি। উদ্দীপকে বর্ণিত পত্রিকার প্রতিবেদনের খলিফা দ্বারা হযরত আবু বকর (রা) জীবনের ঘটনাবলিই বর্ণনা করা হয়েছে।