• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইসলাম ও ব্যক্তিজীবন
ইসলাম ও ব্যক্তিজীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জাফর আলী একজন দরিদ্র কিন্তু সৎ কৃষক। তার একটি গাভী আছে। তিনি দুধ বিক্রি করে কোনো রকমে সংসার চালান। তার সংসারে অভাব-অনটন লেগেই থাকে। তাই তার স্ত্রী জামিলা অতিরিক্ত আয়ের জন্য মাঝেমধ্যে দুধে পানি মিশিয়ে এবং ওজনে কম দিয়ে বিক্রি করতে বলেন। কিন্তু তিনি স্ত্রীকে বুঝিয়ে বলেন, "মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়া সম্ভব নয়"।

'জিকির' শব্দের অর্থ কী?

আরবি 'জিকির' শব্দের অর্থ স্মরণ করা, মনে রাখা, বর্ণনা করা।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

দেশপ্রেম বলতে কী বোঝায়?

নিজের জন্মভূমি বা দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসাই দেশপ্রেম।

দেশপ্রেম এক ধরনের মানসিক অনুভূতি। মাতৃভূমির প্রতি গভীর অনুরাগ, ভালোবাসা, আনুগত্য প্রকাশ, প্রভৃতির মধ্যে দেশপ্রেম নিহিত। বস্তুত দেশপ্রেম হচ্ছে স্বাধীনতার মূলমন্ত্র। এটি ছাড়া স্বাধীনতা অর্জন এবং রক্ষা করা যায় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেরে বাংলা এ.কে. ফজলুল হক, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রমুখ বরণীয় ব্যক্তিত্ব দেশপ্রেমের মহান দৃষ্টান্ত স্থাপন করেছেন।

#

উদ্দীপকে জামিলার চরিত্রে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।

উদ্দীপকে জামিলার চরিত্রে প্রতারণার বিষয়টি ফুটে ওঠেছে।

প্রতারণা মিথ্যারই এক বিশেষ রূপ। মানুষকে ঠকানো, ফাঁকি দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা, পণ্যে ভেজাল দেওয়া, পণ্যের দোষ গোপন করা, ওজনে কম দেওয়া প্রতারণার অন্তর্ভুক্ত। এ পদ্ধতিতে প্রকৃত বিষয় আড়ালে রেখে ধোঁকার মাধ্যমে স্বার্থসিদ্ধি করা হয়। মুদ্রা জাল করা, পণ্য নকল করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া এমনকি নিজ নিজ দায়িত্ব ঠিকমতো পালন না করাও প্রতারণার শামিল। প্রতারণা ইসলাম পরিপন্থি কাজ। যা জামিলার মধ্যে পরিলক্ষিত হয়।

উদ্দীপকে উল্লিখিত জাফর আলী দরিদ্র হলেও একজন সৎ কৃষক। তিনি গাভীর দুধ বিক্রি করে কোনোরকমে সংসার চালান। সংসারের অতিরিক্ত আয়ের জন্য তার স্ত্রী জামিলা মাঝেমধ্যে দুধে পানি মিশিয়ে এবং ওজনে কম দিয়ে বিক্রি করতে বলেন। দ্রব্যে ভেজাল বা ওজনে কম দেওয়া প্রতারণার অন্তর্ভুক্ত। রাসুল (স) বলেন, 'যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়' (তিরমিযি)। তাই দুধে পানি মিশিয়ে এবং ওজনে কম দিয়ে বিক্রি করাও প্রতারণা মূলক কাজ আর এ থেকে আমাদের সতর্ক থাকতে হবে।

#

উদ্দীপকের জনাব জাফর আলীর মন্তব্যটিকে তুমি কি সমর্থন কর? যুক্তি দিয়ে বুঝিয়ে দাও।

হ্যাঁ, দুধে পানি মিশানো ও ওজনে কম দেওয়া সংক্রান্ত জনাব জাফর আলীর মন্তব্যটি আমি সমর্থন করি।

জাফর আলীর স্ত্রী মাঝেমধ্যে দুধে পানি মিশিয়ে এবং ওজনে কম দিয়ে বিক্রয় করতে বললে তিনি স্ত্রীকে বলেন, 'মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়া সম্ভব নয়।' এতে তার তাকওয়া বা আল্লাহভীতির বিষয়টি ফুটে উঠেছে।

ইসলামি শরিয়তের পরিভাষায়, একমাত্র আল্লাহর ভয়ে সব ধরনের পাপাচার ও অন্যায় থেকে নিজেকে বিরত রেখে কুরআন-সুন্নাহর নির্দেশ অনুযায়ী জীবনযাপন করাকে তাকওয়া বলে। যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে বলা হয় মুত্তাকি। আর একজন প্রকৃত মুত্তাকি কখনো কারো সাথে প্রতারণা করেন না, কাউকে ধোঁকা দেন না। কেননা তিনি জানেন সবাইকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না।

মানুষের সব কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তায়ালা জানেন। অভাব-অনটনের মধ্য দিয়ে সংসার চালালেও একমাত্র আল্লাহর ভয়ে জনাব জাফর আলী দুধের সাথে পানি মেশানো এবং ওজনে কম দেওয়া থেকে বিরত থাকেন। তার স্ত্রীকে বলেন, মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এরূপ মন্তব্য তার তাকওয়াবান হওয়ার বিষয়টিই প্রকাশ করে। আর এ তাকওয়ার মাধ্যমে ইমানের পূর্ণতা এনে তিনি আল্লাহর কাছে একজন মর্যাদাবান ব্যক্তি হতে পারবেন। আল্লাহ বলেন- 'তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি মর্যাদাবান, যার মধ্যে অধিক তাকওয়া রয়েছে' (সুরা হুজুরাত: ১৩)।

পরিশেষে বলা যায়, দৈনন্দিন জীবনে মানুষের যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তায়ালা জানেন। তাই মানুষকে ধোঁকা দেওয়া বা প্রতারিত করা গেলেও আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। এজন্য আল্লাহর ভয়ে আমাদের সব ধরনের পাপ ও অন্যায় থেকে বিরত থাকা উচিত।