- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
পাঠ্যবইয়ের অনুশীলনীর ১নং সৃজনশীল প্রশ্ন
:
উদ্দীপক ও প্রশ্নোত্তর
২০১২ সালের আর্থিক বিবরণীতে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হচ্ছে।
জনাব সোহান কোন নীতিটি ঠিকমতো অনুসরণ করলে ক্ষতির সম্মুখীন হতেন না বলে মনে কর?
জনাব সোহান উপযুক্ততার নীতিটি ঠিকমতো অনুসরণ করলে ক্ষতির সম্মুখীন হতেন না বলে আমি মনে করি।
স্বল্পমেয়াদি তহবিল দিয়ে চলতি মূলধন ও দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করার নীতিটি হলো অর্থায়নের উপযুক্ততার নীতি। এ নীতি অনুসারে চলতি ব্যয় নির্বাহে চলতি মূলধন ব্যবহার করা হয় এবং স্থায়ী ব্যয় নির্বাহে দীর্ঘমেয়াদি মূলধন ব্যবহার করা হয়। উদ্দীপকের জনাব সোহান সবুজ ব্যাংক থেকে ৮ লক্ষ টাকা দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহ করেছেন। এছাড়া বন্ধু শফিকুল ইসলাম এবং মামাতো বোন ফারজানা থেকে মোট ২ লক্ষ টাকা স্বল্পমেয়াদি তহবিল সংগ্রহ করেছেন। কিন্তু চলতি ব্যয় নির্বাহে মোট ব্যয় করেন ৭ লক্ষ টাকা। ৭লক্ষ টাকা স্বল্পমেয়াদি উৎস থেকে সংগ্রহ করা উচিত ছিল, যা তিনি করেননি। অন্যদিকে দীর্ঘমেয়াদি তহবিল ৮ লক্ষ টাকার মধ্যে স্থায়ী ব্যয় যেমন- মেশিন ক্রয়ে ব্যবহার করেন মাত্র ৩ লক্ষ টাকা। অর্থাৎ উপযুক্ততার নীতিটি জনাব সোহান অনুসরণ করেননি।
উদ্দীপকের জনাব সোহান যদি ৭ লক্ষ টাকা চলতি মূলধন স্বল্পমেয়াদি উৎস থেকে এবং ৩ লক্ষ টাকা স্থায়ী মূলধন দীর্ঘমেয়াদি উৎস থেকে সংগ্রহ করতেন তাহলে দীর্ঘমেয়াদি তহবিলের সুদের পরিমাণ কম হতো। কিন্তু প্রয়োজনের বেশি অর্থ দীর্ঘমেয়াদি উৎস থেকে সংগ্রহ করায় তাকে ঋণের সুদ বেশি দিতে হয়েছে। ফলে ব্যবসায়ের ব্যয় বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়। তাই বলা যায়, জনাব সোহান উপযুক্ততার নীতিটি ঠিকমতো অনুসরণ করলে ক্ষতির সম্মুখীন হতেন না।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
সরকার কেন দেশের জন্য অনেক অর্থ ব্যয় করে?
জনকল্যাণের উদ্দেশ্যে সরকার দেশের জন্য অনেক অর্থ ব্যয় করে।
সরকারি অর্থায়নে প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ণয় করা হয়। সরকারের ব্যয়ের খাতসমূহ হলো- রাস্তাঘাট, সেতু, সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল, প্রতিরক্ষা, সামাজিক অবকাঠামো ইত্যাদি। ব্যয়ের পরিমাণ অনুযায়ী সরকার তহবিল সংগ্রহ করে এবং, উল্লিখিত খাতে জনকল্যাণের উদ্দেশ্যে ব্যয় করে।
এ কে এন্টারপ্রাইজের ব্যবস্থাপক জনাব সোহানের সামগ্রিক কার্যক্রমকে কী বলা যায়? বর্ণনা কর।
উদ্দীপকে এ কে এন্টাপ্রাইজের ব্যবস্থাপক জনাব সোহানের সামগ্রিক কার্যক্রমকে ব্যবসায় অর্থায়ন বলা যায়।
ব্যবসায় প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে তাকে ব্যবসায় অর্থায়ন বলে। ব্যবসায় অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য হলো বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ ও অর্থ ব্যবস্থাপনা।
উদ্দীপকের জনাব সোহান সবুজ ব্যাংক, বন্ধু শফিকুল ইসলাম ও মামাতো বোন ফারজানা থেকে ঋণ নিয়ে ব্যবসায়ের তহবিল সংগ্রহ করেন। সংগৃহীত তহবিল থেকে বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতন এবং ভাড়া প্রদান করেছেন। এছাড়া নতুন মেশিন ক্রয়ে ৩ লক্ষ টাকা ব্যবহার করেছেন। অর্থাৎ জনাব সোহান বিভিন্ন উৎস থেকে ব্যবসায়ের জন্য অর্থ সংগ্রহ করেন। এছাড়া মুনাফা অর্জনের উদ্দেশ্যে সংগৃহীত তহবিল ব্যবহার করেন। এ ধরনের বৈশিষ্ট্য ব্যবসায় অর্থায়নের সামঞ্জস্যপূর্ণ। তাই এ কে-এন্টারপ্রাইজের ব্যবস্থাপক জনাব সোহানের সামগ্রিক কার্যক্রমকে ব্যবসায় অর্থায়ন বলা যায়।
বাণিজ্য ঘাটতি কী?
রপ্তানি অপেক্ষা আমদানি বেশি হওয়ার কারণে সৃষ্ট ঘাটতিকে বাণিজ্য ঘাটতি বলে।

