• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন
অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

মি. রোহান তার বাবসায়ে জমি ক্রয়ের জন্য ব্যাংক হতে দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ করেন এবং পণ্য বিক্রয় বাবদ প্রাপ্ত অর্থ দ্বারা কর্মচারীদের। বেতন, দোকান ভাড়াসহ ইত্যাদি নৈমিত্তিক খরচ পরিশোধ করেন। তিনি ক্রেতাদের বুচি ও পছন্দ অনুযায়ী দোকানে নানা রকম পণ্যের সমাবেশ ঘটান।

সরকারি অর্থায়ন সাধারণত অলাভজনক হয় কেন? ব্যাখ্যা কর।

সমাজকল্যাণের উদ্দেশ্যে সরকারি অর্থায়ন করা হয় বিধায় সরকারি অর্থায়ন সাধারণত অলাভজনক হয়।

সরকারের প্রেক্ষাপটে তার বার্ষিক ব্যয় কোন কোন খাতে কী পরিমাণ হবে এবং সেই অর্থ কোন কোন্দ উৎস থেকে সংগ্রহ করা যাবে তা নির্ধারণকে সরকারি অর্থায়ন বলা হয়। সরকার প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে অর্থ সংগ্রহ করে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন তথা সমাজকল্যাণে ব্যয় করে থাকে। ভাই সরকারি অর্থায়ন সাধারণত অলাভজনক হয়।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

অষ্টাদশ শতাব্দীতে ফিন্যান্স মূলত কোন ধরনের কাজে নিয়োজিত ছিল?

অষ্টাদশ শতাব্দীতে ফিন্যান্স মূলত আর্থিক বিবরণীর বিচার-বিশ্লেষণের কাজে নিয়োজিত ছিল।

#

মি রোহান জমি ক্রয় ও নৈমিত্তিক খরচ পরিশোধের ক্ষেত্রে অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।

উদ্দীপকে মি. রোহান জমি ক্রয় ও নৈমিত্তিক খরচ পরিশোধের ক্ষেত্রে অর্থায়নের উপযুক্ততার নীতি অনুসরণ করেছেন।

স্বল্পমেয়াদি তহবিল দিয়ে, চলতি মূলধন ও দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করার নীতিটি হলো অর্থায়নের উপযুক্ততার নীতি। এ নীতি অনুসারে চলতি ব্যয় নির্বাহে চলতি মূলধন ব্যবহার করা হয় এবং স্থায়ী ব্যয় নির্বাহে দীর্ঘমেয়াদি মূলধন ব্যবহার করা হয়।

উদ্দীপকে মি. রোহান তার ব্যবসায়ের জমি ক্রয়ের জন্য ব্যাংক হতে দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ করেন। তিনি পণ্য বিক্রয় বাবদ প্রাপ্ত অর্থ দ্বারা কর্মচারীদের বেতন, দোকান ভাড়াসহ ইত্যাদি নৈমিত্তিক খরচ পরিশোধ করেন। এক্ষেত্রে মি. রোহান জমি ক্রয় বাবদ স্থায়ী মূলধন সরবরাহ করেন দীর্ঘমেয়াদি তহবিল দ্বারা। আবার কর্মচারীদের বেতন, দোকান ভাড়াসহ অন্যান্য নৈমিত্তিক ব্যয় নির্বাহে প্রয়োজনীয় চলতি মূলধন তিনি বিক্রয়লব্ধ আয় দ্বারা ব্যবস্থাপনা করেন। এ ধরনের তহবিলের ব্যবস্থাপনা অর্থায়নের উপযুক্ততার নীতির সাথে পরিশোধের ক্ষেত্রে অর্থায়নের উপযুক্ততার নীতি অনুসরণ করেছেন। সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. রোহান জমি ও নৈমিত্তিক খরচ

#

মি. রোহান তার দোকানে নানারকম পণ্যের সমাবেশ ঘটান কেন? মতামত দাও।

উদ্দীপকে মি. রোহান ব্যবসায়ের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি প্রয়োগ করে কারবারের ঝুঁকি বণ্টন ও প্রত্যাশিত মুনাফা অর্জনে তার দোকানে নানারকম পণ্যের সমাবেশ ঘটান।

বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির আলোকে বিনিয়োগযোগ্য মূলধন বিভিন্ন পণ্যের ব্যবসায়ে বিনিয়োগ করা হয়। ফলে কারবারের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়। এছাড়া অনিশ্চিত পরিস্থিতিতেও মুনাফা অর্জন করা সম্ভব হয়।

উদ্দীপকে মি. রোহান একজন ব্যবসায়ী। তিনি তাঁর দোকানে নানারকম পণ্যের সমাবেশ ঘটান। অর্থাৎ বিনিয়োগের ক্ষেত্রে মি. রোহান বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতিটি অনুসরণ করেন।

মি. রোহান বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি অনুসারে একাধিক পণ্যের ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেছেন। এর ফলে একটি পণ্যের ব্যবসায়ের ক্ষতি হলে অন্য পণ্যের ব্যবসায়ের লাভ দ্বারা সে ক্ষতি পুষিয়ে নেওয়া। সম্ভব হবে। যার ফলে ভার ব্যবসায়ের ঝুঁকি বণ্টিত হবে ও হ্রাস পাবে। আবার একাধিক পণ্যের ব্যবসায় করায় তার দোকানে বিক্রি বৃদ্ধি পাবে। যার ফলে মুনাফার পরিমাণও বৃদ্ধি পাবে। তাই বলা যায়, ঝুঁকি বণ্টন ও হ্রাস এবং প্রত্যাশিত মুনাফা অর্জনে মি. রোহান তাঁর দোকানে নানারকম পণ্যের সমাবেশ ঘটান।