• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • প্রত্যুপকার (গদ্য)
প্রত্যুপকার (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

রবিন আজ অনেক বড় ব্যবসায়ী। টাকা-পয়সা, গাড়ি-বাড়ি কোনোকিছুর অভাব নেই। একমাত্র অসুস্থ ভাইয়ের চিকিৎসায় সে এগিয়ে না গিয়ে নিশ্চুপ বসে থাকে। ভুলে যায় ভাইয়ের অবদানের কথা। এই ভাই তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল একদিন।

আশ্রয়দাতার কথা আলী ইবনে আব্বাস ভুলতে পারেননি কেন?

আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসের জীবন বাঁচিয়েছিলেন বলে তাঁর কথা তিনি ভুলতে পারেননি।

ডেমাস্কাসে পদচ্যুত শাসনকর্তার সৈন্য দ্বারা আক্রমণের শিকার হলে আলী ইবনে আব্বাস প্রাণভয়ে আশ্রয় নিয়েছিলেন এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে। প্রায় এক মাস তিনি নিরাপদে এবং নির্ভয়ে সেখানে অবস্থান করেছিলেন। স্বদেশে ফিরে আসার সময়ও তিনি আশ্রয়দাতার কাছ থেকে অনেক সাহায্য-সহযোগিতা পেয়েছিলেন। এ কারণেই আশ্রয়দাতার কথা আলী ইবনে আব্বাস ভুলতে পারেননি ।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

‘প্রত্যুপকার' গল্পটি 'আখ্যানমঞ্জরী'র কোন ডাগ থেকে সংকলন করা হয়েছে?

‘প্রত্যুপকার' গল্পটি আখ্যানমঞ্জরী'র দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে ।

#

উদ্দীপকের রবিনের সঙ্গে ‘প্রত্যুপকার' গল্পের আলী ইবনে আব্বাসের বৈসাদৃশ্য নিরূপণ কর ।

উদ্দীপকের রবিনের সঙ্গে ‘প্রত্যুপকার’ গল্পের আলী ইবনে আব্বাসের চরিত্রের অনেক বৈসাদৃশ্য বিদ্যমান ।

মানুষ মানুষের দ্বারা উপকৃত হয়। আর উপকারীর উপকারের কথা স্বীকার করাই মনুষ্যত্বের লক্ষণ। যারা উপকারের কথা অস্বীকার করে তারা মনুষ্যত্ব হারিয়ে ফেলে। এই শ্রেণির মানুষ পশুরও অধম।

উদ্দীপকের রবিনের মাঝে মানবতাবোধ অনুপস্থিত। সে তার অসুস্থ ভাইয়ের প্রয়োজনে নিশ্চুপ থেকেছে। সে ভাইয়ের অবদানের কথা ভুলে গেছে। মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা ভাইয়ের অবদান ভুলে গিয়ে রবিন অকৃতজ্ঞের পরিচয় দিয়েছে। অন্যদিকে ‘প্রত্যুপকার' গল্পে প্রচণ্ড মানবতাবোধসম্পন্ন একজন কৃতজ্ঞ মানুষের পরিচয় পাওয়া যায়, যার নাম আলী ইবনে আব্বাস। যে ব্যক্তি তার জীবন বাঁচিয়েছিলেন আলী ইবনে আব্বাস তাঁর অবদানের কথা স্বীকার করে তাঁর উপকারে নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন । তিনি নিঃস্বার্থ উপকারী সেই ব্যক্তির জন্য নিজের জীবন বাজি পর্যন্ত রেখেছেন। মূলত চারিত্রিক বৈশিষ্ট্য বিচারে উদ্দীপকের রবিনের সঙ্গে ‘প্রত্যুপকার' গল্পের আলী ইবনে আব্বাসের বৈসাদৃশ্য রয়েছে।

#

“উদ্দীপকের রবিন এবং ‘প্রত্যুপকার' গল্পের আলী ইবনে আব্বাস পরস্পরের বিপরীত।”— মন্তব্যটি যাচাই কর।

“উদ্দীপকের রবিন এবং ‘প্রত্যুপকার' গল্পের আলী ইবনে আব্বাস পরস্পরের বিপরীত।"— মন্তব্যটি সত্য ।

মানবজীবনের সবচেয়ে বড় অর্জন হলো মনুষ্যত্ব। যার মাঝে মনুষ্যত্ব নেই সে জীবনে সুখের দেখা পায় না। অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়ার মাঝেই রয়েছে প্রকৃত সুখ এবং মানবজনমের সার্থকতা।

‘প্রত্যুপকার’ গল্পে আলী ইবনে আব্বাস অন্যতম প্রধান চরিত্র। তিনি একজন কৃতজ্ঞ মানুষ। মনুষ্যত্বের বহিঃপ্রকাশ তার চরিত্রে লক্ষ করা যায়। একবার নিজের জীবন বাঁচানোর জন্য তিনি আশ্রয় নেন ডেমাস্কাসের এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে। সেই ব্যক্তির উদার চিত্তের কারণে তার জীবন রক্ষা হয়। সেই অবদানের কথা বহু বছর পার হয়ে গেলেও আলী ইবনে আব্বাস ভোলেননি। সেই সম্ভ্রান্ত ব্যক্তির সংকটময় মুহূর্তে আলী ইবনে আব্বাস নিজের জীবন বাজি রেখে তাঁর উপকার করেছেন। অন্যদিকে উদ্দীপকের রবিন চরিত্রে সম্পূর্ণ বিপরীত বৈশিষ্ট্য লক্ষ করা যায়। রবিন তার ভাইয়ের উপকারের কথা ভুলে গিয়ে ভাইয়ের প্রয়োজনে নিজেকে দূরে সরিয়ে রেখেছে, যা রবিনের চরিত্রে অকৃতজ্ঞতার ছাপ স্পষ্ট করে ।

আলী ইবনে আব্বাস তার আশ্রয়দাতা ব্যক্তির জন্য জীবনের ঝুঁকি গ্রহণ করেছেন। উপকারীর উপকার করার প্রবণতা তার চরিত্রে বিদ্যমান। অথচ উদ্দীপকের রবিন চরিত্রের মাঝে এই বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে অনুপস্থিত। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি সত্য ৷