• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • আকাইদ ও নৈতিক জীবন
আকাইদ ও নৈতিক জীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জালালের সন্তান জামাল উদ্দিন করোনায় আক্রান্ত হলে তার পিরের নামে একটি গরু জবাই করে এবং সন্তানের সুস্থতার জন্য পিরের নিকট প্রার্থনা করে। অন্যদিকে, সুমনের বন্ধু লোকমানের নিকট থেকে তার পাশের দোকানদার কামাল উদ্দিন পঁচিশ হাজার (২৫০০০) টাকা দুই মাস পর ফেরত দেওয়ার শর্তে ঋণ নেয়। সামর্থ্য থাকা সত্ত্বেও কামাল। উদ্দিন দুই মাস পর ফেরত না দিলে তাদের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি সমাধান করে ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, আমাদের প্রত্যেকেরই কথা ও কাজের মিল থাকা উচিত'।

জালালের কর্মকাণ্ডে কী ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।

জালালের কর্মকাণ্ডে শিরক ফুটে উঠেছে।

শিরক শব্দের অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। মূলত আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। সাহেদের কর্মকাণ্ডেও অনুরূপ দৃষ্টান্ত দেখা যায়।
উদ্দীপকে জালাল সন্তানের সুস্থতার আশায় তার পিরের নামে একটি গরু জবাই করেন। ইসলামের দৃষ্টিতে তার এ কাজটি শিরকের অন্তর্ভুক্ত। কারণ অসুস্থতা থেকে সুস্থতা দানের একমাত্র মালিক মহান আল্লাহ। এ ক্ষেত্রে পিরের সুস্থতা দানের কোনো ক্ষমতা নেই। তাই পিরের কাছে সুস্থতা প্রার্থনা করার অর্থ হলো তাকে মহান আল্লাহর সমকক্ষ মনে করা, যা সুস্পষ্টভাবে শিরকের পর্যায়ভুক্ত। আল্লাহ তায়ালা নিজেই শিরকের ধারণা খণ্ডন করেছেন। তিনি বলেন, 'বলুন (হে নবি) তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়।' (সূরা আল-ইখলাস, আয়াত ১) অন্যত্র আল্লাহ তায়ালা বলেন, 'কোনো কিছুই তাঁর সদৃশ নয়।' (সূরা আশ-শূরা, আয়াত ১১), আল্লাহর সাথে কাউকে শরিক করা ইসলামে চরম জুলুম হিসেবে গণ্য। কিন্তু জালাল পিরের নামে গরু জবাই করে সন্তানের সুস্থতা কামনা করে আল্লাহকে একমাত্র সত্তা হিসেবে মেনে নেওয়ার ধারণা থেকে বিচ্যুত হয়েছেন, যা শিরকের সমতুল্য।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()