• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • আকাইদ ও নৈতিক জীবন
আকাইদ ও নৈতিক জীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জালালের সন্তান জামাল উদ্দিন করোনায় আক্রান্ত হলে তার পিরের নামে একটি গরু জবাই করে এবং সন্তানের সুস্থতার জন্য পিরের নিকট প্রার্থনা করে। অন্যদিকে, সুমনের বন্ধু লোকমানের নিকট থেকে তার পাশের দোকানদার কামাল উদ্দিন পঁচিশ হাজার (২৫০০০) টাকা দুই মাস পর ফেরত দেওয়ার শর্তে ঋণ নেয়। সামর্থ্য থাকা সত্ত্বেও কামাল। উদ্দিন দুই মাস পর ফেরত না দিলে তাদের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি সমাধান করে ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, আমাদের প্রত্যেকেরই কথা ও কাজের মিল থাকা উচিত'।

কামাল উদ্দিনের চরিত্রে যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা চিহ্নিতপূর্বক ব্যবসায়ী সমিতির সভাপতির বক্তব্যটি মূল্যায়ন করো।

কামাল উদ্দিনের চরিত্রে মুনাফিকের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। এ বিষয়ে ব্যবসায়ী সমিতির সভাপতির বক্তব্যটি যথার্থ।

সাধারণভাবে যারা অন্তরে একরকম ভাব রেখে বাইরে তার বিপরীত অবস্থা প্রকাশ করে তাদের মুনাফিক বলা হয়। রাসুল (স.) মুনাফিকের তিনটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে বলেন, 'মুনাফিকের চিহ্ন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, আর যখন কোনো কিছু তার কাছে আমানত রাখা হয় তার খিয়ানত করে'। (সহিহ বুখারি) আর সাঈদের চরিত্রে ওয়াদা ভঙ্গের বৈশিষ্ট্য লক্ষণীয়।

কামাল উদ্দিন দুই মাস পর ফেরত দেওয়ার ওয়াদা করে সুমনের বন্ধু লোকমানের কাছ থেকে পঁচিশ হাজার টাকা ঋণ নেয়। কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও দুই মাস অতিক্রম হলেও সে টাকা ফেরত দেয়নি। এভাবে কথা দিয়ে কথা না রাখা, ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের কাজ। এ বিষয়ে ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, আমাদের সবারই কথা ও কাজে মিল রাখা উচিত। তার এ বক্তব্য সম্পূর্ণরূপে সঠিক। কারণ মুনাফিকি অত্যন্ত জঘন্য পাপ। এটি মানুষের চরিত্র ও নৈতিকতা ধ্বংস করে দেয়। এর ফলে মানুষ মিথ্যাচারে অভ্যস্ত হয়ে পড়ে। মুনাফিকদের কেউ বিশ্বাস করে না। তাদেরকে সবাই সন্দেহ ও ঘৃণার চোখে দেখে। সমাজের মানুষের কাছে তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে জীবন কাটায়। তাদের পরকালীন পরিণতি সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, 'নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে।' (সূরা আন-নিসা, আয়াত ১৪৫)

উপরের আলোচনায় প্রমাণিত হয় যে, কামাল উদ্দিন ওয়াদা ভঙ্গ করে মুনাফিকের বৈশিষ্ট্যকে ধারণ করেছে, যা দুনিয়া ও আখিরাত উভয় জীবনের জন্য ক্ষতিকর। তাই তার উচিত সর্বদা ওয়াদা রক্ষা করা তথা কথা ও কাজের মধ্যে মিল রাখা।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()