• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • আকাইদ ও নৈতিক জীবন
আকাইদ ও নৈতিক জীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

'খ' একজন মুদি দোকানদার। পাশাপাশি নানা জনকে নির্দিষ্ট মেয়াদের জন্য টাকা ধার দেন। মেয়াদ শেষে কিছু বাড়তি টাকাসহ তা আবার ফেরত নেন। মা তাকে এরূপ লেনদেন হারাম বললে, 'খ' উত্তরে বলে, "প্রায় আর্থিক প্রতিষ্ঠান এভাবেই চলেছে। তাই এটি হালাল"। মা বললেন, "এসব কাজের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এবং তার ফলও ভোগ করতে হবে। এরকম বিশ্বাস লালন করতেন বলেই তোমার বাবা পুরো জীবনটা ন্যায় ও সত্যের পথে কাটিয়েছেন।"

আকাইদের কোন বিষয়ে বিশ্বাস 'খ'-এর বাবার জীবনযাপনে প্রভাব বিস্তার করেছে? ব্যাখ্যা করো।

আকাইদের অন্যতম বিষয় আখিরাতের প্রতি বিশ্বাস 'খ'-এর বাবার জীবনযাপনে প্রভাব বিস্তার করেছে।

আখিরাত অর্থ পরকাল। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। আখিরাত অনন্তকালের জীবন। এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। এটিই মানুষের চিরস্থায়ী আবাস। আখিরাতে বিশ্বাস মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে এবং পুণ্য কাজ করতে উৎসাহ যোগায়, যা জনাব 'খ'-এর বাবার জীবনযাপনে পরিলক্ষিত হয়।"

উদ্দীপকে জনাব 'খ'-এর মা তাকে তার বাবা সম্পর্কে বলেন, "সব কাজের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে এবং তার ফলও ভোগ করতে হবে। এরকম বিশ্বাস লালন করতেন বলেই তোমার বাবা পুরো জীবনটা ন্যায় ও সত্যের পথে কাটিয়েছেন।" এখানে তার বাবা মূলত আখিরাতে বিশ্বাসের কারণে এমন কাজ করেছেন। কারণ আখিরাতে বিশ্বাসী ব্যক্তি জানে যে, পরকালে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দুনিয়ার সব কাজকর্মের হিসাব দিতে হবে। ফলে আখিরাতে বিশ্বাসী ব্যক্তি দুনিয়াতে সৎকাজে উৎসাহিত হয় এবং অসৎকাজ থেকে বিরত থাকে। এভাবে মানুষ অসৎ চরিত্র-বর্জন করে সচ্চরিত্রবান হয়ে ওঠে। অপরদিকে যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে না, সে সুযোগ পেলেই পাপাচার ও অশ্লীল কাজে লিপ্ত হয়ে পড়ে। কারণ সে পরকালে জবাবদিহিতায় বিশ্বাসী নয়। আখিরাতে বিশ্বাসী মানুষ কখনো পাপ কাজে লিপ্ত হতে পারে না। তাই বলা যায়, আখিরাতের প্রতি বিশ্বাস থাকায় 'খ'-এর বাবা সৎভাবে জীবনযাপন করেছেন।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()