• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • আকাইদ ও নৈতিক জীবন
আকাইদ ও নৈতিক জীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

শেফালী বেগম তার এক বান্ধবী ঝরনা বেগমের সাথে ইসলাম ধর্মের বিষয়গুলো নিয়ে আলাপ করছিল। শেফালী বেগম বলেন, ইসলাম ধর্মের সকল বিধান আমার কাছে বিশ্বাসযোগ্য হলেও আখিরাতে বিশ্বাস আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমি মনে করি এ পৃথিবীতেই ভালো ও মন্দ কাজের পুরস্কার ও শাস্তি প্রদান করা হয়। এর উত্তরে ঝরনা বেগম তাকে বলেন, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, এর কোনো একটি বিধান অস্বীকার করলে সে কাফির হিসেবে পরিগণিত হবে।

শেফালী বেগমের চিন্তার পরিণতি তোমার পাঠ্যবইয়ের আলোকে লেখো।

শেফালী বেগমের চিন্তাধারায় আখিরাতের প্রতি অবিশ্বাস প্রকাশ পেয়েছে, যার পরিণতি অত্যন্ত ভয়াবহ।

আখিরাত অর্থ পরকাল।- মৃত্যুর পরবর্তী জীবনকে 'আখিরাত বলা হয়। আখিরাত অনন্তকালের জীবন। এটিই মানুষের চিরস্থায়ী আবাস। আখিরাতে বিশ্বাস ছাড়া মানুষ মুমিন ও মুত্তাকি হতে পারে না। কিন্তু শেফালী বেগমের কথায় এ বিশ্বাসের ব্যত্যয় ঘটেছে।

উদ্দীপকে শেফালী বেগম ইসলামের অন্যান্য সকল বিধান বিশ্বাস করলেও আখিরাত বিশ্বাস করে না। অথচ আখিরাতে বিশ্বাস স্থাপন করা ইমানের অন্যতম একটি বিষয়। আখিরাতে বিশ্বাস না করলে মানুষ পরকালীন জবাবদিহিতার ভয় করে না। ফলে সে নানা ধরনের পাপাচারে লিপ্ত হয়। আর এজন্য পরকালে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, 'আর কেউ আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসুলগণ এবং আখিরাত দিবসের প্রতি অবিশ্বাস করলে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে পড়বে।' (সূরা আন-নিসা, আয়াত ১৩৬) সুতরাং আখিরাতে অবিশ্বাস করায় শেফালী বেগমকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()