• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • আকাইদ ও নৈতিক জীবন
আকাইদ ও নৈতিক জীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জনাব 'ক' আমেরিকায় রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন। তার দায়িত্ব ছিল আমেরিকায় রাশিয়ার প্রতিনিধিত্ব করা, রাশিয়ার স্বার্থরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবং রাশিয়ান সরকারের পক্ষ থেকে পাঠানো বার্তা সঠিকভাবে আমেরিকান সরকারের কাছে পৌঁছে দেয়া। কিন্তু তিনি বিশ্বাসঘাতকতা করে মাঝে মাঝে কিছু গোপন তথ্য আমেরিকান বিভিন্ন সংস্থার কাছে প্রকাশ করে দিতেন। এটা ছিলো একটি মারাত্মক অপরাধ এবং রাশিয়ার জন্য খুবই ক্ষতিকর। তার কর্মকাণ্ড জানতে পেরে রাশিয়ান সরকার তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করে। কারণ সে ছিল। রাশিয়ার গোপন শত্রু।

​'আমাকে শাফাআত করার অধিকার দেওয়া হয়েছে'- ব্যাখ্যা করো।

আমাকে শাফাআত করার অধিকার দেওয়া হয়েছে।'- হাদিসটি দ্বারা কিয়ামতের দিন. রাসুল (স.)-এর শাফাআত করার বিষয়টিকে বোঝানো হয়েছে।

'শাফাআত' শব্দের অর্থ সুপারিশ করা, অনুরোধ করা ইত্যাদি। ইসলামি শরিয়তের পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তায়ালার নিকট নবি-রাসূল ও নেক বান্দাগণের সুপারিশ করাকে শাফাআত বলে। কিয়ামতের দিন নবি-রাসুল ও নেক বান্দাগণ আল্লাহর নিকট সুপারিশ করবেন।। আল্লাহ তায়ালা এসব শাফাআত কবুল করবেন এবং বহু মানুষকে জান্নাত দীন করবেন। তবে শাফাআতের সবচেয়ে বেশি ক্ষমতা থাকবে আমাদের প্রিয়নবি হযরত মুহাম্মদ (স.)-এর অধিকারে। তিনি নিজেই বলেছেন-'আমাকে শাফাআত করার অধিকার দেওয়া হয়েছে।' (সহিহ বুখারি ও সহিহ মুসলিম)

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()