• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • আকাইদ ও নৈতিক জীবন
আকাইদ ও নৈতিক জীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

নিচের ছকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও-

'গ' চিহ্নিত বিষয়টি শন্যস্ত করে মানবজীবনে এর প্রভাব ব্যাখ্যা করো।

'গ' চিহ্নিত বিষয়টি হলো ইমান, মানবজীবনে যার প্রভাব অনেক বেশি।

ইমান শব্দটি আমনুন মূল ধাতু থেকে নির্গত। যার অর্থ বিশ্বাস করা, আস্থা স্থাপন, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা ইত্যাদি। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকেই বলা হয় ইমান। 'গ' চিহ্নিত বিষয়টি এ ইমানের প্রতিই ইঙ্গিত করে।

'গ' চিহ্নিত বিষয়টি হলো মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, তদনুযায়ী আমল। এখানে ইমানের তিনটি শর্তের কথাই বলা হয়েছে। কারণ কোনো মানুষকে ইমানদার হতে হলে শরিয়তের যাবতীয় বিধি-বিধান অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। এ তিনটির একটিও অনুপস্থিত থাকলে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। মানবজীবনে ইমানের প্রভাব অপরিসীম। ইমান নানাভাবে মানুষের। মানবিকতার বিকাশ সাধন করে। ইমানের মূল কথা হলো তাওহিদ। আর তাওহিদে বিশ্বাস মানুষকে আত্মমর্যাদাশীল করে তোলে। পৃথিবীর কোনো সৃষ্টির সামনে সে আর মাথা নত করে না। ইমান মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করে। পূর্ণাজা মুমিন কখনোই অন্যায় ও অনৈতিক কাজে লিপ্ত হতে পারে না। সে সবসময় সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, সহযোগিতা ইত্যাদি সৎগুণাবলির চর্চা করে। ইমান মানুষকে দায়িত্বশীলতা ও জবাবদিহির ব্যাপারে সতর্ক করে। মুমিন ব্যক্তি একদিন আল্লাহ তায়ালার সামনে জবাবদিহিতার কথা স্মরণে রাখে। আর আল্লাহ তায়ালা বলেন, 'আর যে ব্যক্তি তার প্রভুর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে এবং নিজ প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে। নিশ্চয়ই জান্নাতই হলো তার বাসস্থান।' (সূরা আন-নাযিআত, আয়াত ৪০-৪১) সুতরাং বলা যায়, 'গ' চিহ্নিত বিষয়টি হলো ইমান, যা মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()