- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আকাইদ ও নৈতিক জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
আতিক ও নাদিম দুই বন্ধু। আতিক তাওহিদে বিশ্বাসী। সে বিশ্বাস করে, পরকালে শান্তির আবাস লাভ করতে হলে অবশ্যই আল্লাহর আদেশ-নিষেধ ও মহানবি (স.)-এর সুন্নাহর অনুসরণ করতে হবে।
পক্ষান্তরে নাদিম দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। সে আল্লাহর বিধি-বিধান মেনে চলতে চায় না। সে সর্বত্রই ইসলামের বিরোধিতা ও সীমালঙ্ঘন করে। তার অবস্থা দেখে তার পিতা তাকে বলেন, তোমার কর্মকাণ্ডের ফলে তুমি পরকালে ভয়াবহ পরিণতি ভোগ করবে।
আতিকের বিশ্বাস অনুযায়ী শান্তির আবাসস্থলের বর্ণনা দাও।
আতিকের বিশ্বাস অনুযায়ী শাড়ির আবাসস্থল হলো জান্নাত।
জান্নাত অর্থ উদ্যান, বাগান, সুশোভিত কানন। ইসলামি পরিভাষায় পরকালীন জীবনে পুণ্যবানদের জন্য পুরস্কারস্বরূপ যে আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে তাকে বলা হয় জান্নাত।'জান্নাতে সবধরনের নিয়ামত বিদ্যমান।
মুমিনগণ সেখানে চিরকাল অবস্থান করবেন। তারা সেখানে যা চাইবেন সাথে সাথে তাই পেয়ে যাবেন। আতিকের বিশ্বাসে এই আবাসস্থলেরই বর্ণনা প্রকাশ পেয়েছে।
উদ্দীপকের আতিক বিশ্বাস করে, পরকালে শান্তির আবাস লাভ করতে হলে আল্লাহর আদেশ-নিষেধ ও মহানবি (স.)-এর সুন্নাহর অনুসরণ করতে হবে। ইসলামের দৃষ্টিতে তার উল্লিখিত শান্তির আবাস হলো জান্নাত। প্রকৃতপক্ষে জান্নাত চরম সুখের আবাস। দুনিয়াতে যারা ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করে চলবে তারা পরকালে জান্নাত লাভ করবে। সকল কাজকর্মে আল্লাহ তায়ালার আদেশ ও রাসুলুল্লাহ (স.)-এর সুন্নাহ অনুসরণ করলে জান্নাত লাভ করা সম্ভব হবে। আল্লাহ তায়ালা বলেন, 'আর যে ব্যক্তি স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং বুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে জান্নাতই হবে তার আবাস।' (সূরা আন-নাযিআত, আয়াত ৪০-৪১) সুতরাং বলা যায়, আতিকের নির্দেশিত আবাস তথা জান্নাত হলো চির সুখ-শান্তি ও অফুরন্ত নিয়ামতের স্থান।

