• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • আকাইদ ও নৈতিক জীবন
আকাইদ ও নৈতিক জীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

প্রেক্ষাপট- ১ : পৃথিবীতে অনেক রাষ্ট্রে দেখা যায়, অনেক মানুষ মহানবি (স.)-কে নিয়ে কাল্পনিক ব্যঙ্গচিত্র প্রকাশ করে এবং আল-কুরআনে অনেক ভুল-ভ্রান্তি আছে বলেও মত প্রকাশ করে।

প্রেক্ষাপট- ২ : জনাব জেড নিজেকে একজন মুসলিম হিসেবে দাবি করেন। তিনি এর পাশাপাশি হযরত ঈসা (আ.)-কে আল্লাহর পুত্র এবং হযরত মরিয়ম (আ.)-কে আল্লাহর স্ত্রী বলে বিশ্বাস করেন।

প্রেক্ষাপট-২-এ জনাব জেড-এর বিশ্বাসটি চিহ্নিতপূর্বক ইসলামের দৃষ্টিতে এর কুফল ও পরিণতি ব্যাখ্যা করো।

জনাব জেড এর মনোভাব কুফরের অন্তর্ভুক্ত, যার ইহকালীন ও পরকালীন পরিণতি অত্যন্ত ভয়াবহ।

কুফর শব্দের অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, গোপন করা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, আল্লাহ তায়ালার মনোনীত দ্বীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি অবিশ্বাস করাকে কুফর বলে। কুফর হলো ইমানের বিপরীত, যা জনাব জেড এর মনোভাবেও পরিলক্ষিত হয়।

উদ্দীপকের জনাব জেড ইসলামের মৌলিক বিষয়সমূহে বিশ্বাস করে না। এমনকি এ বিষয়গুলোর ব্যাপারে সে সন্দেহও প্রকাশ করে। তার এ মনোভাবটি কুফরের নামান্তর। কুফরের পরিণতি অত্যন্ত ভয়াবহ। কুফর ব্যক্তিজীবন ও সমাজজীবনে অনৈতিকতার ব্যাপক প্রসার ঘটায়। আখিরাতে বিশ্বাস না থাকায় কুফরে লিপ্ত ব্যক্তির নৈতিকতার অবক্ষয় ঘটে এবং দুনিয়ার স্বার্থে সে নানা ধরনের পাপ ও অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। ফলে সে সবকিছুতে ধৈর্যহারা ও হতাশাগ্রস্ত হয়। তাছাড়া পরকালেও কুফরের পরিণতি হবে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, 'যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে, তারাই জাহান্নামের অধিবাসী'। (সূরা আল-বাকারা, আয়াত ৩৯)

পরিশেষে বলা যায়, কুফরের পরিণতি ধ্বংস ছাড়া কিছুই না। এটি থেকে সবাইকে বেঁচে থাকতে হবে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()