- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আকাইদ ও নৈতিক জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
বাবুল মিয়া ইসলামের বিধি-বিধান পালন করে না। সে মনে করে এসব নিরর্থক, এগুলোর মোটেও প্রয়োজন নেই। এমনকি সম্প্রতি যে গলায় একটি চেইনে বিধর্মীদের ক্রুশচিহ্ন ব্যবহার করে। অন্যদিকে মকবুল জোরপূর্বক ক্ষমতার বলে বিভিন্ন অনৈতিক কাজ করে থাকে। এলাকার মুরব্বি নাসিম মিয়া বলেন, 'একদিন এ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সকলকে আল্লাহর সামনে হাজির হয়ে দুনিয়ার সব কাজকর্মের হিসাব দিতে হবে।'
বাবুল মিয়ার কার্যকলাপ চিহ্নিতপূর্বক ব্যাখ্যা করো।
বাবুল মিয়ার কার্যকলাপ কুফরের অন্তর্ভুক্ত।
কুফর শব্দের আভিধানিক অর্থ হলো অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, অবাধ্য হওয়া ইত্যাদি। ইসলামের মৌলিক বিষয়গুলোতে অবিশ্বাস করাকে কুফর বলে। বাবুল মিয়ার কাজে এ বিষয়টিই প্রকাশ পেয়েছে।
বাবুল মিয়া ইসলামের বিধি-বিধানগুলোকে নিরর্থক মনে করে। তাই এসব বিধান সে পালন করে না। শুধু তাই নয় গলার চেইনে বিধর্মীদের ক্রুশচিহ্ন ব্যবহার করে। এসব কাজ কুফরের আওতাভুক্ত। কারণ ইসলামের মৌলিক নীতির কোনো একটিরও প্রতি অবিশ্বাস করা হলো কুফর। যেমন-আল্লাহর অস্তিত্ব ও গুণাবলি অবিশ্বাস করা, ইমানের মৌলিক বিষয় ও ইসলামের মৌলিক ইবাদত অস্বীকার করা, হালালকে হারাম ও হারামকে হালাল মনে করা। এছাড়া ইচ্ছাকৃতভাবে কাফিরদের অনুকরণ করা, তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করাও কুফরি। সুতরাং বলা যায়, বাবুলের কার্যকলাপে কুফরি প্রকাশ পেয়েছে।

