- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আকাইদ ও নৈতিক জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
মনির ও নাসির একদিন পড়ন্ত বিকেলে ধানক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। মনির তখন সবুজ ধানক্ষেত আর তার পাশ দিয়ে বয়ে চলা নদী দেখিয়ে নাসিরকে বলে, দেখো প্রকৃতি আমাদের কত কিছু দান করেছে। নাসির তখন বলে, প্রকৃতি বলতে কিছু নেই। জগৎ সংসারের সব কিছুই মহান এক সত্তার সৃষ্টি। তিনিই সব কিছুর পরিচালক 'ও একচ্ছত্র মালিক। মনিরের আত্মীয় সাইফুল মনিরকে একদিন বলে, হযরত মুহাম্মদ (স.)-এর পর গোলাম আহমদ নামে আরও একজন নবি এসেছিলেন। তার ওপরও বিশ্বাস করা জরুরি। একথা শুনে মনিরের বাবা বলেন, প্রকৃত ইমানদার হতে হলে ইসলামের মৌলিক বিষয়সমূহের ওপর অবশ্যই ইমান রাখতে হবে।
উদ্দীপকে নাসিরের বক্তব্যে ইমানের কোন মৌলিক বিষয়ের প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে নাসিরের বক্তব্যে ইমানের সর্বপ্রথম বিষয় আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস প্রকাশ পেয়েছে।
ইমানের সাতটি মৌলিক বিষয়ের মধ্যে সর্বপ্রথম বিষয় হচ্ছে আল্লাহর ওপর গভীর বিশ্বাস ও আস্থা স্থাপন করা। আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়। তিনি আমাদের রব, সৃষ্টিকর্তা, জন্ম ও মৃত্যুর মালিক। তিনি সব গুণের আধার এবং স্বয়ংসম্পূর্ণ সত্তা। এ পৃথিবী এবং পৃথিবীতে বিদ্যমান সবকিছুর সৃষ্টিকর্তা এবং একচ্ছত্র অধিপতি হিসেবে মহান আল্লাহকে মেনে নেওয়াই ইমানের প্রথম কথা, যা নাসিরের বক্তব্যেও প্রতিফলিত হয়েছে।
নাসিরের বন্ধু মনির সবুজ ধানক্ষেত আর তার পাশ দিয়ে বয়ে চলা নদী দেখিয়ে, প্রকৃতির বিরোধিতা করে তাকে বলে, দেখো প্রকৃতি বলতে কিছু নেই। জগৎ সংসারের সবকিছুই মহান এক সত্তার সৃষ্টি। তিনিই সবকিছুর পরিচালক ও একচ্ছত্র মালিক। প্রকৃতপক্ষে প্রকৃতি আমাদের কিছু দেয়নি। বরং প্রকৃতিকেই মহান আল্লাহ সৃষ্টি করেছেন। তিনি সব কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রক্ষাকর্তা। তিনি আসমান-জমিন, নদ-নদী, পাহাড়-পর্বত সৃষ্টি করেছেন। তিনিই মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন অসংখ্য নিয়ামত। সবুজ ধানক্ষেত ও নদী তার নিয়ামতেরই অংশ। মানুষের কর্তব্য হলো আল্লাহকে যাবতীয় কিছুর সৃষ্টিকর্তা ও রিজিকদাতা হিসেবে মেনে নিয়ে 'তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। আর ইমানের এ মূল বিষয়টিই নাসিরের বক্তব্যে প্রকাশ পেয়েছে।

