- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আকাইদ ও নৈতিক জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
জাহিদ আল্লাহ তায়ালাকে বিশ্বনিয়ন্ত্রক হিসেবে বিশ্বাস করলেও অনন্ত জীবনের প্রতি সন্দেহ পোষণ করে। এ কথা জানতে পেরে মসজিদের ইমাম সাহেব বলেন, এরূপ বিশ্বাস ইসলামের বিপরীত। ইসলামের প্রতিটি মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস রাখলেই মুমিন হওয়া সম্ভব।
জাহিদের মনোভাবে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
আখিরাত বা পরকালীন জীবনের প্রতি অবিশ্বাস প্রকাশিত হওয়ায় জাহিদের মনোভাবে কুফর ফুটে উঠেছে।
কুফর ইমানের ঠিক বিপরীত। ইসলামের মৌলিক সাতটি বিষয়ের যেকোনো একটির প্রতি অবিশ্বাস বা সন্দেহ পোষণ করাই কুফর। এ সাতটি বিষয় হলো- এক আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, নবি-রাসুলগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, তকদিরের (ভাগ্যের ভালো-মন্দ) ওপর বিশ্বাস, মৃত্যুর পর পুনরুত্থানের (পুনরায় জীবিত হওয়া) ওপর বিশ্বাস এবং আখিরাত বা পরকালের প্রতি বিশ্বাস। জাহিদ পরকাল বা চিরস্থায়ী জীবনের প্রতি অবিশ্বাস পোষণ করেছে।
আখিরাত হলো মৃত্যুর পরের জীবন। মৃত্যুর মধ্য দিয়ে মানুষের এ জীবনের শুরু হয়। এর কোনো শেষ নেই। অনন্তকাল ধরে এ জীবন চলতে থাকবে। দুনিয়াতে যারা ভালো কাজ করবে, আখিরাতে তারা চিরস্থায়ী সুখের আবাস জান্নাত লাভ করবে। আর যারা ইহকালীন জীবনে আল্লাহর নির্দেশ অমান্য করে নিজেদের খেয়ালখুশি মতো জীবন পরিচালনা করবে, তারা অনন্তকাল জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করবে। যারা এ অনন্ত ও চিরস্থায়ী জীবনের প্রতি অবিশ্বাস পোষণ করবে, তারা কাফির। সুতরাং বলা যায়, জাহিদের মনোভাব কুফরের অন্তর্ভুক্ত।

