• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • আকাইদ ও নৈতিক জীবন
আকাইদ ও নৈতিক জীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

আকরাম সাহেব ও আদনান সাহেব ঘনিষ্ঠ বন্ধু। আকরাম সাহেব ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেছেন। তার ধারণা কর্মের দ্বারাই তিনি উপার্জন করেছেন এবং তকদির বলে কিছু নেই। পক্ষান্তরে আদনান সাহেব প্রবিত্র কুরআন ও মহানবি (স.)-কে নিয়ে ঠাট্টা-উপহাস করেন। তারা উভয়েই নিজেদেরকে ইমানদার ও মুসলমান বলে দাবি করেন।

ইমান বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

ইমান বলতে ইসলামি শরিয়তের যাবতীয় বিধি-বিধানের ওপর বিশ্বাস স্থাপন করে স্বীকৃতি দেওয়া এবং তা কাজে বাস্তবায়ন করাকে বোঝায়।

ইমান শব্দটি আমনুন মূল ধাতু থেকে নির্গত, যার অর্থ-বিশ্বাস বা আস্থা স্থাপন করা, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া ইত্যাদি। ইসলামি পরিভাষায় শরিয়তের যাবতীয় বিধি-বিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সে অনুযায়ী আমল করাকে ইমান বলে। প্রকৃতপক্ষে ইসলামের মূল বিষয়গুলোর (আল্লাহ, নবি-রাসুল, আসমানি কিতাব, পরকাল প্রভৃতি) প্রতি বিশ্বাসকে ইমান বলা হয়।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()