• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • আকাইদ ও নৈতিক জীবন
আকাইদ ও নৈতিক জীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

আকরাম সাহেব ও আদনান সাহেব ঘনিষ্ঠ বন্ধু। আকরাম সাহেব ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেছেন। তার ধারণা কর্মের দ্বারাই তিনি উপার্জন করেছেন এবং তকদির বলে কিছু নেই। পক্ষান্তরে আদনান সাহেব প্রবিত্র কুরআন ও মহানবি (স.)-কে নিয়ে ঠাট্টা-উপহাস করেন। তারা উভয়েই নিজেদেরকে ইমানদার ও মুসলমান বলে দাবি করেন।

আকরাম সাহেবের ধারণা কীসের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।

আকরাম সাহেবের ধারণা কুফরের অন্তর্ভুক্ত।

কুফর ইমানের বিপরীত। ইসলামের মৌলিক বিষয়গুলো অস্বীকার করা কুফরের অন্তর্ভুক্ত। একজন মুসলিমকে ইমানের মৌলিক বিষয়গুলো দৃঢ়ভাবে বিশ্বাস করতে হয়। এগুলো কুরআন ও হাদিস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত। এ বিষয়গুলোতে বিশ্বাস ব্যতীত কেউ মুমিন হতে পারে না। এরূপ বিষয় মোট সাতটি। এর মধ্যে তকদির (ভাগ্য) উল্লেখযোগ্য একটি, যার ওপর জনাব আকরাম অবিশ্বাস স্থাপন করেছে।
তকদির অর্থ নির্ধারিত পরিমাণ, ভাগ্য বা নিয়তি। আল্লাহ তায়ালা মানুষের তকদিরের নিয়ন্ত্রক। তিনিই এর ডালো-মন্দ নির্ধারণকারী। মানুষ যা চায় তা-ই করতে পারে না। বরং মানুষ শুধু তার কাজের জন্য চেষ্টা- সাধনা করবে।

অতঃপর ফলাফলের জন্য আল্লাহ তায়ালার ওপর ভরসা করবে। আকরাম সাহেবের তকদিরের ওপর বিশ্বাস নেই। তিনি মনে করেন তার ব্যবসা-বাণিজ্যের সাফল্যের মূলে রয়েছে তার কর্ম। কিন্তু তার এ ধারণা ঠিক নয়। কারণ মুহান আল্লাহ মানুষের ভালো-মন্দ নির্ধারণকারী। তাই তার এ ধারণা কুফরের অন্তর্ভুক্ত।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()