• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
ইসলামি শিক্ষা ও সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

'ক' একটি পুরাতন গ্রাম। গ্রামের মসজিদের আঙিনায় একটি ঘর। এখানে জনাব মাওলানা আজিম সাহেব সকালবেলা শিশুদেরকে কুরআন তিলাওয়াত শিক্ষা দেন। তাছাড়া শিশুদের নামাজ আদায় করার নিয়ম, পরস্পর দেখা হলে সালাম দেওয়া, কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, খাওয়ার পর আল্লাহর শোকরিয়া আদায় করা ইত্যাদি বিষয় শিক্ষা দেন, যাতে গ্রামের শিশুরা ভবিষ্যতে সুনাগরিক হিসেবে জীবন গড়তে পারে ।

উদ্দীপকে বর্ণিত গ্রামের মসজিদের ঘরটি তোমার পঠিত কোন বিষয়ের সাথে তুলনীয়? ব্যাখ্যা করো।

উদ্দীপকে বর্ণিত গ্রামের মসজিদের আঙিনার ঘরটি আমার পঠিত মত্তবের সাথে তুলনীয়।

আরবি 'মত্তব' শব্দের বাংলা অর্থ হলো— লেখার স্থান, বিদ্যালয় বা শিক্ষাকেন্দ্র। এটি ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে প্রাথমিক জ্ঞানার্জনের একটি আদর্শ স্থান। সাধারণত মসজিদের বারান্দায় বা মাদরাসার সাথে এটি গড়ে তোলা হয়। এখানে মুসলিম শিশুদের কুরআন তেলাওয়াত, হাদিস, ওজু, গোসল, নামাজ, রোজা, শিষ্টাচার ইত্যাদি মৌলিক বিষয়ের প্রাথমিক শিক্ষা দেওয়া হয়; যা উদ্দীপকে বর্ণিত ঘরটির সাথে সাদৃশ্যপূর্ণ।

উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, 'ক' নামে একটি গ্রামের মসজিদের আঙ্গিনায় একটি ঘর রয়েছে। মাওলানা আজিম সাহেব সেখানে সকালবেলা শিশুদেরকে কুরআন তিলাওয়াত ও নামাজের নিয়ম শিক্ষা দেন। এছাড়াও ইসলামি সংস্কৃতির ব্যাবহারিক বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষা দেন। এসব কর্মকাণ্ড থেকে বোঝা যায়, 'ক' গ্রামের ঐ ঘরটির সাথে মক্তবের মিল রয়েছে। মুসলিম শিশুদের সামাজিকীকরণ, প্রাথমিক শিক্ষা ও মানসিক বিকাশে মত্তৰ গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন করে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()