- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আকাইদ ও নৈতিক জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
আকরাম সাহেব ও আদনান সাহেব ঘনিষ্ঠ বন্ধু। আকরাম সাহেব ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেছেন। তার ধারণা কর্মের দ্বারাই তিনি উপার্জন করেছেন এবং তকদির বলে কিছু নেই। পক্ষান্তরে আদনান সাহেব প্রবিত্র কুরআন ও মহানবি (স.)-কে নিয়ে ঠাট্টা-উপহাস করেন। তারা উভয়েই নিজেদেরকে ইমানদার ও মুসলমান বলে দাবি করেন।
আদনান সাহেবের কর্মকাণ্ডের পরিণতি ও কুফল ইসলামের আলোকে বিশ্লেষণ করো।
আদনান সাহেবের কর্মকান্ডের পরিণতি ও কুফল অত্যন্ত ভয়াবহ। একজন মানুষকে প্রকৃত মুমিন হতে হলে অবশ্যই ইমানের সাতটি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন থাকতে হবে। যথা: ১. আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাস ২. ফেরেশতার প্রতি বিশ্বাস ৩. আসমানি কিতাবের প্রতি বিশ্বাস ৪. নবি-রাসুলের প্রতি বিশ্বাস ৫. আখিরাতের প্রতি বিশ্বাস ৬. তকদিরের প্রতি বিশ্বাস এবং ৭. পুনরুত্থানের প্রতি বিশ্বাস। এ সাতটি বিষয়ের কোনো একটিকে অবস্তা করলে অথবা কোনো একটির প্রতি বিশ্বাস-স্বাপন না করলে সে মুমিন হতে পারবে না, কাফির হিসেবে পরিগণিত হবে।
আদনান সাহেব কুরআন ও মহানবি (স.)-কে নিয়ে ঠাট্টা-উপহাস করে কুফরি করেছেন। আর মানবজীবনে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। কুফরির ফলে শুধু দুনিয়াতেই নয় বরং আখিরাতেও মানুষকে শোচনীয় পরিণতি বরণ করতে হবে। এর ফলে পাপাচার সৃষ্টি হয়, হতাশা বৃদ্ধি পায়, অনৈতিকতার প্রসার ঘটে এবং আল্লাহ তায়ালা অসন্তুষ্ট হন। আল্লাহ তায়ালা বলেন, 'যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরকাল থাকবে।' (সূরা বাকারা, আয়াত ৩৯)
পরিশেষে বলা যায়, কুফর একটি মারাত্মক অপরাধ। তাই কাফিররা জাহান্নামে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। আদনান সাহেব কুফরি করায় তাকেও এ পরিণতির সম্মুখীন হতে হবে।

