- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আকাইদ ও নৈতিক জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
'ক' শ্রেণির মানুষেরা মহান আল্লাহকে অবিশ্বাস করে, অস্বীকার করে। আবার 'খ' শ্রেণির মানুষদের অন্তরে কপটতা ও ভণ্ডামি লুকায়িত থাকে। এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে।
খতমে নবুয়তের মূলকথা ব্যাখ্যা করো।
খতমে নবুয়তের মূলকথা হলো মহানবি (স)-এর পর নতুনভাবে কেউ নবি হতে পারবে না এবং নবুয়তের ধারায় প্রবেশ করতে পারবে না।
আমাদের প্রিয় নবি (স) হলেন খাতামুন নাবিয়্যিন। তাঁর পরে আর কোনো নবি নেই। তাঁর পরে আজ পর্যন্ত কোনো নবি আসেননি। কিয়ামত পর্যন্ত আসবেনও না। তাঁর পরবর্তীতে যারা নবুয়ত দাবি করেছে তারা সবাই ভন্ড, মিথ্যাবাদী ও প্রতারক। মুমিন হতে হলে খতমে নবুয়তের এই মূল বিষয়টি সন্দেহাতীতভাবে বিশ্বাস করতে হবে। মহানবি (স) বলেছেন, "আমিই শেষ নবি। আমার পরে কোনো নবি নেই।" (সহিহ মুসলিম)।

