• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • আকাইদ ও নৈতিক জীবন
আকাইদ ও নৈতিক জীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

শিহাব মুদি দোকানদার। সে মালে ভেজাল দিয়ে বিক্রি করে। ওজনে কম দেয়, পণ্যদ্রব্যের দোষত্রুটি গোপন রাখে। ভালো মালের সাথে মন্দ মাল মিশিয়ে বিক্রি করে। বিক্রির সময় মিথ্যা বলে, ধোঁকাবাজির মাধ্যমে গ্রাহকদের ক্ষতিগ্রস্ত করে লাভবান হয়। একদিন সে মসজিদের ইমাম সাহেবের কাছে শোনে, তার এ ধরনের কাজের জন্য পরকালীন জীবনে কঠিন শাস্তি ভোগ করতে হবে।

নিফাক অর্থ কী?

নিফাক অর্থ ভণ্ডামি, দ্বিমুখীভাব, প্রতারণা ইত্যাদি।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

ইসলামের দৃষ্টিতে শিহাব কী ধরনের লোক? ব্যাখ্যা করো।

ইসলামের দৃষ্টিতে শিহাব একজন মুনাফিক।

মুনাফিক শব্দটি নিফাক থেকে এসেছে। যার অর্থ ভণ্ডামি, কপটতা, দ্বিমুখীভাব, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি। অন্তরে কুফর বা অবাধ্যতা গোপন করে মুখে ইসলাম স্বীকার করাই নিফাক। এরূপ কাজ যে করে তকে মুনাফিক বলে, যা উদ্দীপকে শিহাবের আচরণে লক্ষণীয়।

উদ্দীপকে শিহাব মিথ্যা কথা বলে, ওজনে কম দেয় ও ভেজাল মাল বিক্রি করে। শিহাবের এ আচরণ মুনাফিকদের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। মুনাফিকরা তাদের সকল কাজে ধোঁকাবাজি ও প্রতারণার আশ্রয় গ্রহণ করে। এরা অন্তরের দিক থেকে কাফির বা অবাধ্য। কিন্তু বাহ্যিকভাবে তারা ইসলাম ও ইমান স্বীকার করে এবং মুসলিমদের ন্যায় ইবাদত করে। মুনাফিকেরা ইসলামের বেশ ধারণ করে মানুষের সাথে প্রতারণা করে। পার্থিব লোভ-লালসা ও স্বার্থ রক্ষায় তারা মানুষের সাথে যেকোনো অকল্যাণ করতে পিছপা হয় না। সুতরাং একজন মুনাফিকের প্রতিচ্ছবিই যেন উদ্দীপকে শিহাবের চরিত্রে ফুটে উঠেছে।

#

মুনাফিক কাকে বলে?

মুনাফিক (التاف) শব্দের অর্থ কপটতাকারী, ভণ্ডামি ও দ্বিমুখীভাব পোষণকারী। যারা অন্তরে বিরোধিতা গোপন করে বাইরে আনুগত্য প্রদর্শন করবে তারাই মুনাফিক।

ইসলামি শরিয়তের পরিভাষায়, যে ব্যক্তি অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন রেখে মুখে ইমানদারসুলভ বাক্য উচ্চারণ এবং লোক দেখানো অনুষ্ঠান সম্পন্ন করে তাকে মুনাফিক বলে।

#

কুরআন-হাদিসের আলোকে শিহাবের কালের পরিণাম ব্যাখ্যা করো।

শিহাবের কাজে মুনাফিকদের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, যার কুফল ও পরিণতি অত্যন্ত ভয়াবহ।

মুনাফিকরা সাধারণত সামাজিক ও পার্থিব লাভের জন্য দ্বিমুখী আচরণ করে থাকে। তারা বাহ্যিক বেশভূষায় লোক দেখানো কাজ করে মানুষকে প্রতারিত করে। আর এ উদ্দেশ্যে যে কাজই করা হোক না কেন দুনিয়া ও পরকালীন জীবনে তার ফলাফল অত্যন্ত ক্ষতিকর।

উদ্দীপকে শিহাবের কাজে প্রতারণা প্রকাশ পেয়েছে, যা নিফাক বা মুনাফিকের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। আর নিফাক হলো জঘন্যতম পাপ। এটা মানুষের চরিত্র ধ্বংস করে দেয়। এর ফলে মানুষ অন্যায় ও অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে পড়ে। ফলে মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হয়। নিফাকের দ্বারা মানুষের মধ্যে অবিশ্বাস ও সন্দেহের সৃষ্টি হয়, যা শান্তিপূর্ণ সমাজে বিশৃঙ্খলার জন্ম দেয়। দুনিয়াতে মুনাফিকরা তাদের কাজের জন্য নিন্দিত ও ঘৃণিত হ্যা। অন্যদিকে পরকালে তাদেরকে জাহান্নামের কঠোর শান্তি ভোগ করতে হবে। আল্লাহ বলেছেন, 'নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে।' (সূরা আন-নিসা, আয়াত ১৪৫) মুনাফিকরা ইসলামেরও চরম শত্রু। এরা বাইরে নিজেদের মুসলমান বলে দাবি করে। কিন্তু প্রকৃতপক্ষে এরা কাফিরদের পক্ষে কাজ করে। এদের গোপন শত্রুতা মুসলমানদের বিপদে ফেলে ইসলামের মারাত্মক ক্ষতি সাধন করে।

সুতরাং বলা যায়, নিফাক একটি মারাত্মক পাপ, যা শিহাবের কাজে প্রকাশৎ পেয়েছে। আর তার এরূপ কাজের ফলাফল অত্যন্ত ভয়াবহ। পরকালীন জীবনে সে কঠিন শাস্তির সম্মুখীন হবে।