- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
ড. রফিক একজন বিজ্ঞানী। তিনি বিজ্ঞান বিষয়ক এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, মুসলমানদের বিভিন্ন ইবাদত পালনের জন্য বিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। নামাজ আদায় করার জন্য সময় এবং দিক নির্ণয়ের জ্ঞান থাকতে হয়, রোজা পালনের জন্য দিন রাত্রির পরিবর্তন সম্পর্কে ধারণা থাকতে হয়। উক্ত সম্মেলনে জনাব ড. সাখাওয়াত বলেন, মুসলমানদেরকে আল্লাহ্, সৃষ্টিজগত এবং আত্মার পরিচয় জানা দরকার; যাতে যুক্তিনির্ভর আলোচনার মাধ্যমে নিজের ধর্মকে তুলে ধরতে পারে। আমাদের পূর্বপুরুষগণ তাই করেছিলেন বলে ইসলামের অগ্রযাত্রা সম্ভব হয়েছে।
'বাংলাদেশে পির ও অলি দরবেশগণের মাধ্যমে ইসলাম প্রসার লাভ করে'- ব্যাখ্যা করো।
বাংলাদেশে ইসলাম প্রচার ও প্রসারে পির-মাশায়েখ ও অলি- দরবেশগণের অবদান অপরিসীম।
বর্তমান বাংলাদেশে ইসলামি শিক্ষা ও সংস্কৃতির প্রসার ঘটেছিল পির- মাশায়েখ ও অলি-দরবেশগণের মাধ্যমে। যুগে যুগে এদেশে জন্মগ্রহণ করেছেন অনেক বিখ্যাত আলেম-উলামা, পির-মাশায়েখ, অলি- দরবেশ। এছাড়া মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন মুসলিমপ্রধান দেশ থেকে অতীতে বাংলাদেশে এসেছেন বহু সুফি-সাধক। তারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন তাওহিদ, রিসালাত, ইবাদত, ও নৈতিকতার মর্মবাণী । তাদের কঠোর সাধনা ও পরিশ্রমের ফলে ধীরে ধীরে সমগ্র বাংলায় ইসলামের বাণী ছড়িয়ে পড়ে।

