• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • আকাইদ ও নৈতিক জীবন
আকাইদ ও নৈতিক জীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

মিনা প্রায়ই অন্যদের ওয়াদা দিয়ে তা ডক্তা করে। কথায় কথায় মিথ্যাও বলে। জামিলা সকল কাজে সাবধানতা অবলম্বন করে। সে বিশ্বাস করে একদিন প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। এ দুনিয়ার সকল কাজের ফল তখন ভোগ করতে হবে।

মিনার কাজে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

মিনার কাজে মুনাফিকের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, যার পরিণতি অত্যন্ত ভয়াবহ।

নিফাক শব্দের অর্থ ভণ্ডামি, কপটতা, প্রতারণা ইত্যাদি। অন্তরের কুফর ও অবাধ্যতা গোপন রেখে মুখে ইসলামকে স্বীকার করার নামই হলো নিফাক। যে এরূপ কাজ করে তাকে মুনাফিক বলে। মুনাফিকরা অন্তরে দিক থেকে কাফির আর লোক দেখানোর জন্য তারা ইসলাম ও ইমান স্বীকার করে। উদ্দীপকে মিনার আচরণে এসব প্রকাশ পেয়েছে।

মিনা অন্যদের সাথে করা ওয়াদা ভঙ্গ করে এবং কথায় কথায় মিথ্যা বলে। এগুলো মুনাফিকের চিহ্ন। রাসুল (স.) বলেন, 'মুনাফিকের চিহ্ন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, আর যখন কোনো কিছু তার কাছে আমানত রাখা হয় তার খিয়ানত করে।' (সহিহ বুখারি) এটি মারাত্মক একটি পাপ। যা মানুষের চরিত্র ও নৈতিকতা ধ্বংস করে দেয়। পরকালে এর জন্য তাদের কঠোর শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তায়ালা বলেন, 'নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে।' (সূরা আন-নিসা, আয়াত ১৪৫) সুতরাং বলা যায়, মিনা তার কাজের জন্য ভয়াবহ পরিণতির সম্মুখীন হবে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

কিয়ামতের অবস্থা কয়টি?

কিয়ামতের অবস্থা দুইটি।

#

'আমিই শেষ নবি, আমার পরে কোনো নবি নেই'- ব্যাখ্যা করো।

'আমিই শেষ নবি, আমার পরে কোনো নবি নেই' এ হাদিসের মাধ্যমে খতমে নবুয়তের ওপর জোর দেওয়া হয়েছে।

খতমে নবুয়ত অর্থ নবুয়তের সমাপ্তি। মহানবি (স.)-এর আগমনের মাধ্যমে 'দীনের পূর্ণতা ঘোষিত হয় এবং নবি-রাসুলগণের আগমনের ধারা বন্ধ হয়ে যায়। তাঁর পরে আজ পর্যন্ত কোনো নবি আসেননি এবং কিয়ামত পর্যন্ত আসবেনও না। মহানবি (স.) বলেছেন, 'অচিরেই আমার উম্মতের মধ্যে মিথ্যাবাদীর অবির্ভাব হবে। তারা প্রত্যেকেই নবি হওয়ার দাবি করবে। অথচ আমিই শেষ নবি। আমার পর আর কোনো নবি আসবে না।' (আবু দাউদ)

#

জামিলার বিশ্বাসটি চিহ্নিত করে মানবজীবনে এ বিশ্বাসটির গুরুত্ব বিশ্লেষণ করো।

জামিলার কর্মকান্ডে আখিরাতে বিশ্বাসের প্রতিফলন ঘটেছে, মানবজীবনে এ বিশ্বাসের গুরুত্ব অপরিসীম।

মানুষের মৃত্যু পরবর্তী জীবন হলো আখিরাত। আখিরাত ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আখিরাতে বিশ্বাস স্থাপন ছাড়া মুমিন ও মুত্তাকি হওয়া যায় না। পরকালীন জীবনের সফলতা ও জান্নাত লাভ করার জন্যও আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা জরুরি। তা না হলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। জামিলার মধ্যে এ বিষয়ের ইঙ্গিত রয়েছে।

উদ্দীপকের জামিলা সকল কাজে সাবধানতা অবলম্বন করে। তার বিশ্বাস একদিন সকল কাজের হিসাব দিতে হবে এবং ফল ভোগ করতে হবে। তার এ বিশ্বাস মূলত আখিরাতের জীবনের প্রতি ইঙ্গিত করেছে। ইসলামি জীবন দর্শনে আখিরাতে বিশ্বাস স্থাপন অপরিহার্য। আখিরাতে বিশ্বাস ছাড়া মুমিন ও মুত্তাকি হওয়া যায় না। আল্লাহ বলেন, 'আর তারা (মুত্তাকিরা) আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে।' (সূরা আল-বাকারা, আয়াত ৩৪) পরকালীন জীবনের সফলতা ও জান্নাত লাভ করার জন্য আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা অপরিহার্য।

উপরের আলোচনা শেষে বলা যায়, আখিরাতে বিশ্বাস মানবজীবনকে কলুষমুক্ত, পবিত্র ও সুন্দর করে তোলে। তাই আমাদের সবার উচিত আখিরাতে বিশ্বাস স্থাপন করে আল্লাহর নির্দেশিত পন্থায় জীবন পরিচালনা করা।