• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • আকাইদ ও নৈতিক জীবন
আকাইদ ও নৈতিক জীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জাহিন ও কামাল দুই বন্ধু। জাহিন মনে করে, পৃথিবী যতদিন থাকবে নবুয়তের ধারাবাহিকতা ততদিন চলমান থাকবে। অন্যদিকে কামাল আমাদের নবি (স.)-এর খতমে নবুয়তে বিশ্বাসী হলেও তিনি অন্যান্য নবিদের রিসালাতে বিশ্বাসী হতে চায় না। তিনি মনে করেন, পৃথিবীতে মোট চার জন নবি ব্যতীত আর কোনো নবি রাসুলের আগমণ ঘটেনি। তাই ৪ জন রাসুলের উপর ৪টি কিতাব অবতীর্ণ হয়েছে।

নবি-রাসুলের মধ্যে পার্থক্য কী?

নবি ও রাসুল-এর মধ্যে সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান।

আল্লাহ তায়ালা সর্বমোট ১০৪ খানা আসমানি কিতাব নাজিল করেছেন। এর মধ্যে চার খানা বড় ও প্রসিদ্ধ এবং ১০০ খানা ছোট কিতাব, যেগুলোকে সহিফা বলা হয়। এখানে বড় চারখানা কিতাব যে চারজনের উপর নাজিল হয় তাঁরা রাসুল। তারা হলেন- হযরত মুসা (আ.), হযরত দাউদ (আ.), হযরত ঈসা (আ.) এবং হযরত মুহাম্মদ (স.)। অন্যদিকে যাঁদের উপর সহিফা নাজিল হয় তাঁরা হলেন নবি। যেমন- হযরত আদম (আ.)।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()