- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আকাইদ ও নৈতিক জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
জাহিন ও কামাল দুই বন্ধু। জাহিন মনে করে, পৃথিবী যতদিন থাকবে নবুয়তের ধারাবাহিকতা ততদিন চলমান থাকবে। অন্যদিকে কামাল আমাদের নবি (স.)-এর খতমে নবুয়তে বিশ্বাসী হলেও তিনি অন্যান্য নবিদের রিসালাতে বিশ্বাসী হতে চায় না। তিনি মনে করেন, পৃথিবীতে মোট চার জন নবি ব্যতীত আর কোনো নবি রাসুলের আগমণ ঘটেনি। তাই ৪ জন রাসুলের উপর ৪টি কিতাব অবতীর্ণ হয়েছে।
জাহিন সাহেবের ধারণাটি চিহ্নিত পূর্বক ব্যাখ্যা করো।
জাহিন সাহেবের ধারণাটি খতমে নবুয়তে বিশ্বাসের পরিপন্থি হওয়ায় তা সঠিক নয়।
খতমে নবুয়তে বিশ্বাস করা প্রত্যেক মুমিনের জন্য অপরিহার্য। এর অর্থ হলো হযরত মুহাম্মদ (স.)-কে শেষ নবি হিসেবে মেনে নেওয়া। কারণ তাঁর মাধ্যমে দীনের পূর্ণতা ঘোষিত এবং নবুয়তের ধারা সমাপ্ত হয়েছে। তিনি নবি-রাসুলগণের ধারায় সর্বশেষ আগমন করেছেন। আল্লাহ তায়ালা স্বয়ং তাঁকে 'খাতামুন নাবিয়্যিন' তথা সর্বশেষ নবি বলে অভিহিত করেছেন। কিন্তু জাহিনের ধারণা এর বিপরীত।
উদ্দীপকের জাহিন মনে করে পৃথিবী যতদিন থাকবে নবুয়তের ধারাবাহিকতা ততদিন চলমান থাকবে। তার এ ধারণা ঠিক নয়। কারণ হযরত মুহাম্মদ (স.)-কে খাতামুন নাবিয়্যিন হিসেবে বিশ্বাস করা ইমানের অন্যতম অঙ্গ। মহানবি (স.) নিজেই ঘোষণা করেছেন, আমিই শেষ নবি, আমার পরে আর কোনো নবি নেই। যারা এ বিষয়টি অস্বীকার করবে তারা কাফির। অর্থাৎ খতমে নবুয়তে বিশ্বাস না করা এক ধরনের কুফরি। কুরআন-হাদিস অনুযায়ী একজন কাফিরের সর্বশেষ ঠিকানা হলো জাহান্নাম। সুতরাং বলা যায়, জাহিন সাহেবের ধারণাটি কুফরির অন্তর্ভুক্ত।

