- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আকাইদ ও নৈতিক জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
জাহিন ও কামাল দুই বন্ধু। জাহিন মনে করে, পৃথিবী যতদিন থাকবে নবুয়তের ধারাবাহিকতা ততদিন চলমান থাকবে। অন্যদিকে কামাল আমাদের নবি (স.)-এর খতমে নবুয়তে বিশ্বাসী হলেও তিনি অন্যান্য নবিদের রিসালাতে বিশ্বাসী হতে চায় না। তিনি মনে করেন, পৃথিবীতে মোট চার জন নবি ব্যতীত আর কোনো নবি রাসুলের আগমণ ঘটেনি। তাই ৪ জন রাসুলের উপর ৪টি কিতাব অবতীর্ণ হয়েছে।
কামাল সাহেবের ধারণাটি চিহ্নিতপূর্বক এর পরিণতি বিশ্লেষণ করো।
কামাল সাহেবের ধারণাটি ইমানের অন্যতম বিষয় নবি-রাসুলের প্রতি বিশ্বাসের পরিপন্থি হওয়ায় তা কুফর হিসেবে গণ্য হবে, যার পরিণতি অত্যন্ত ভয়াবহ।
ইমানের মৌলিক বিষয় সাতটি। যেমন- আল্লাহ, ফেরেশতা, নবি-রাসুল, আসমানি কিতাব, আখিরাত, তকদির এবং মৃত্যুর পর পুনরুত্থান এ বিষয়গুলোর ওপর আন্তরিক বিশ্বাস স্থাপন, মৌখিক স্বীকৃতি প্রদান এবং পরিপূর্ণভাবে কাজে বাস্তবায়ন করাকে ইমান বলে। একজন মুসলিমকে অবশ্যই এগুলো বিশ্বাস করে তদনুযায়ী আমল করতে হবে। কেউ যদি এর ব্যতিক্রম করে তবে সে কাফির বলে পরিগণিত হবে, যা উদ্দীপকের কামাল সাহেবের ধারণায়ও পরিলক্ষিত হয়।
উদ্দীপকের কামাল সাহেব খতমে নবুয়তে বিশ্বাসী হলেও অন্যান্য নবিদের রিসালতে বিশ্বাসী হতে চায় না। তিনি মনে করেন, পৃথিবীতে মোট চারজন নবি খ্যতীত আর কোনো নবি-রাসুল আগমন করেননি। তাই চারজন রাসুলের উপর চারটি কিতাব অবতীর্ণ হয়েছে। কিন্তু তার ধারণা সঠিক নয়। কারণ আল্লাহ-তায়ালা মানুষের যেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবি-রাসুল প্রেরণ করেছেন। তারা মানুষকে সত্য ও সঠিক পথের সন্ধান দিয়েছেন, মানুষকে আল্লাহর পরিচয় জানিয়েছেন। তাই তাদের প্রত্যেকের ওপর বিশ্বাস স্থাপন করা ইমানের অপরিযার্য বিষয়। কেউ যদি তাদের প্রতি অবিশ্বাস পোষণ করে, তবে সে প্রকৃত ইমানদার নয়। সে কাফির হিসেবে গণ্য হবে। আর কুফরের পরিণতি অত্যন্ত ভয়াবহ। তারা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। আল্লাহ তায়ালা বলেন, "যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন থাকবে।" (সূরা আল-বাকারা, আয়াত ৩৯)
উপরের আলোচনা থেকে বোঝা যায়, কামাল সাহেবের ধারণা ইমানের পরিপন্থি, যা কুফরের শামিল। এ ধরনের বিশ্বাস পরকালে মানুষের জন্য কঠিন শাস্তির কারণ হবে।

