- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আকাইদ ও নৈতিক জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
জনাব আশফাক একজন প্রথম শ্রেণির ঠিকাদার। তিনি একটি সরকারি ভবন তৈরির সময়ে রাজমিস্ত্রিকে রডের পরিবর্তে কিছু কিছু জায়গায় বাঁশ ব্যবহার করতে বললেন। রাজমিস্ত্রি ঠিকাদারকে বলেন, স্যার এটাতো অনেক পাপের কাল। ঠিকাদার তখন বললেন, রাখো তোমার পাপ। আগে টাকা, তারপর তোমার পাপ।
ঠিকাদারের বিশ্বাসের পরিণতি কুরআন-হাদিসের আলোকে বিশ্লেষণ করো।
ঠিকাদারের মনোভাবে মুনাফিকি এবং আখিরাতের প্রতি অবিশ্বাস প্রকাশিত হয়েছে, যার পরিণতি দুনিয়ায় লাঞ্ছনা এবং পরকালে চিরস্থায়ী জাহান্নাম।
মুনাফিকের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে লোক ঠকানো, ধোঁকাবাজি করা। তারা প্রতারণাপূর্ণ কাজের মাধ্যমে মানুষকে ফাঁকি দেয়। অন্যদিকে ইমানের মৌলিক বিষয় হিসেবে আখিরাতকে অবিশ্বাস করে পাপ কাজে লিপ্ত হওয়া কুফরের অন্তর্ভুক্ত। ইসলামে এ দুটি বিষয়ই জঘন্য অপরাধ, আর ঠিকাদারের বিশ্বাসে এ দুটি বিষয়ই প্রতিফলিত হয়েছে, যার পরিণতি অত্যন্ত মারাত্মক।
ঠিকাদার জনাব আশফাক একটি সরকারি ভবন তৈরিতে রডের পরিবর্তে কিছু জায়গায় বাঁশ ব্যবহারের সিদ্ধান্ত নেন। তার এ কাজটি প্রতারণার অন্তর্ভুজ, যা মুনাফিকদের অন্যতম কাজ। আর মুনাফিকদের শান্তি সম্পর্কে মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন- 'নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে।' (সূরা আন-নিসা, আয়াত ১৪৫) অন্যদিকে প্রতারণার মাধ্যমে মানুষকে ঠকানোর কাজটিকে তিনি পাপ কাজ বলে গণ্য না করে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে টাকা উপার্জনের চিন্তা করছেন, যা আখিরাতকে অবিশ্বাস করার অন্তর্ভুক্ত। আর ইসলামের মৌলিক বিষয় হিসেবে আখিরাতকে অবিশ্বাস করা কুফরির অন্তর্ভুক্ত। এর শান্তি সম্পর্কে সুরা বাকারার ৩৯ নম্বর আয়াতে বলা হয়েছে, 'যারা কুফরি করবে এবং আমার নিদর্শনসমূহকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরকাল থাকবে।'
পরিশেষে বলা যায়, কুফর, নিফাক বা প্রতারণা উভয়ই মারাত্মক পাপের কাজ। যারা এসব কাজে জড়িত থাকে তাদের দুনিয়ার জীবন যেমন ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়, তেমনি আখিরাতে তারা ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে। তাই উদ্দীপকের ঠিকাদার এসব কাজ থেকে বিরত না হলে তাকেও এ পরিণতি ভোগ করতে হবে।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
বারযাখের জীবন কাকে বলে?
মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে বারযাখের জীবন বলে।
কবরের জীবনে কী জিজ্ঞেস করা হবে?
কবরের জীবনে ৩টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে।
মৃত্যুর পর যখন মানুষকে কবরস্থ করা হয় তখন মুনকার- নাকির ফেরেশতা এসে তাকে তিনটি প্রশ্ন করেন। সেগুলো হলো- ১. তোমার রব কে? ২. তোমার দীন কী? ৩. তোমার নবি কে?
রাজমিস্ত্রির বক্তব্য ইসলামের কোন বিশ্বাসের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
রাজমিস্ত্রির বক্তব্য। ইসলামের মৌলিক বিষয় আখিরাতে বিশ্বাসের অন্তর্ভুক্ত।
আখিরাত অর্থ পরকাল। মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। আখিরাতে বিশ্বাস ইমানের গুরুত্বপূর্ণ বিষয়। আখিরাতে বিশ্বাসের মাধ্যমে মানুষ এটি মেনে নেয় যে, তার দুনিয়ার সকল কাজের জন্য আখিরাতে মহান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর প্রতি এ ভয় মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। রাজমিস্ত্রির বক্তব্যেও এ ধরনের অনুভূতি প্রকাশিত হয়েছে।
ঠিকাদার জনাব আশফাকের প্রতারণাপূর্ণ কাজের বিরোধিতা করে রাজমিস্ত্রি এটিকে পাপ কাজ বলে গণ্য করেন। আখিরাতে বিশ্বাসই মানুষের মধ্যে এ ধরনের অনুভূতি সৃষ্টি করে। আখিরাতে জবাবদিহিতার ভয়ে মানুষ সৎকর্মের প্রতি উৎসাহিত হয় এবং অসৎ কাজ থেকে দূরে থাকে। এ বিশ্বাস মানুষকে জীবন পরিচালনায় নীতি ও আদর্শের অনুসরণ করতে বাধ্য করে। জাহান্নামের শাস্তির ভয়ে মানুষ অন্যায় ও পাপ থেকে বিরত থাকে। আখিরাতে বিশ্বাস মানুষকে নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে। রাজমিস্ত্রির বক্তব্যে এ বিশ্বাসেরই প্রতিফলন ঘটেছে।

