- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আকাইদ ও নৈতিক জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
নাদিরা সুলতানা একজন আদর্শ, শিক্ষক। আল্লাহর কাছে। জবাবদিহিতার ভয়ে ক্লাসে ফাঁকি দিয়ে তিনি তার প্রাইভেটে কিংবা কোচিং-এ কৌশল করে শিক্ষার্থীদের আকর্ষণ করেন না। ব্যক্তিগত জীবনে তিনি কলুষমুক্ত, পবিত্র ও সুন্দর। পক্ষান্তরে তার বড় ভাই আল্লাহদ্রোহী। দাম্ভিকতা, পাপাচার, মিথ্যাচার, অনৈতিক ও' অশালীন কার্যকলাপের দোষে লোকসমাজে তিনি ঘৃণিত।
উদ্দীপকের বড় ভাইয়ের নৈতিক মূল্যবোধ বিকাশে নবুয়ত ও রিসালাতের ভূমিকা বিশ্লেষণ করো।
উদ্দীপকের বড় ভাইয়ের নৈতিক মূল্যবোধ বিকাশে নবুয়ত ও রিসালাতের ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ।
উদ্দীপকের নাদিরা সুলতানার বড় ভাই একজন আল্লাহদ্রোহী ব্যক্তি। দাম্ভিকতা, পাপাচার, মিথ্যাচার, অনৈতিক ও অশালীন কার্যকলাপের দোষে লোকসমাজে তিনি ঘৃণিত। তার এরূপ অনৈতিক পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে তাকে নবুয়ত ও রিসালাতের অনুসরণ করতে হবে। নবুয়ত ও রিসালাতের মাধ্যমেই কেবল তার মধ্যে নৈতিক মূল্যবোধ বিকাশ লাভ করবে।
নবুয়ত ও রিসালাতের উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহ তায়ালার অস্তিত্ব, পরিচয় ও গুণাবলি সম্পর্কে জ্ঞান দান করা। মানুষকে সত্য ও সুন্দরের দিকে পরিচালনা করা। ইহা সর্বোপরি ইহকালীন ও পরকালীন কল্যাণ ও সফলতার দিক নির্দেশনা প্রদান করে। নবুয়ত ও রিসালাতের চেতনা মানুষের মধ্যকার সমস্ত খারাপ অভ্যাস, অশ্লীলতা ও মন্দকর্মের চর্চা দূর করে দেয়। মানুষ সৎ ও সুন্দর জীবনযাপনে উৎসাহিত হয়। এভাবে নবুয়ত ও রিসালাতের শিক্ষায় মানুষ নৈতিক ও মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত হয়। কারণ নবি-রাসুলগণ ছিলেন নিষ্পাপ। সর্বাবস্থায় নীতি ও নৈতিকতার আদর্শ রক্ষা করাই ছিল তাদের অন্যতম দায়িত্ব। আল্লাহ তায়ালা বলেন, 'তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।' (সূরা আল আহযাব, আয়াত ২১)
উদ্দীপকে বর্ণিত বড় ভাইয়ের চরিত্র অত্যন্ত জঘন্য। সে আল্লাহদ্রোহী। সে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত। তাই নবুয়ত ও রিসালাতের মাধ্যমে সে আল্লাহকে চিনতে পারবে এবং সকল অপকর্ম পরিত্যাগ করে নিজের মধ্যে নৈতিকতার বিকাশ ঘটাতে সক্ষম হবে।

