• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

লিজা এইচ এস সি পরীক্ষার কারণে ঈদের শপিংয়ের জন্য মার্কেটে যেতে পারেনি তবে সে তথ্য প্রযুক্তির সহায়তায় বাসায় বসেই যাবতীয় কেনাকাটা সম্পন্ন করে। লিজার বড় ভাই চিকিৎসা বিজ্ঞানের ছাত্র। সে দেখলো তার বড় ভাই কম্পিউটার নিয়ন্ত্রিত হেলমেট, গ্লাভস ইত্যাদি ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন জটিল বিষয়সমূহ অনুধাবনের চেষ্টা করছে।

লিজার ভাইয়ের কার্যক্রমের যৌক্তিকতা বিশ্লেষণ কর।

লিজার ভাইয়ের কার্যক্রমটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি।

ডাক্তার প্রশিক্ষণে শরীরের বিভিন্ন জটিল ও সংবেদনশীল অংশের গঠন যা স্বচক্ষে দেখলে যে অভিজ্ঞতা লাভ করা যায় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তার চেয়ে বেশি সুযোগ থাকায় তার চেয়ে বেশি অভিজ্ঞতা লাভ করা সম্ভব হচ্ছে।

ফলে লিজার ভাই কম্পিউটার নিয়ন্ত্রিত হেলমেট, গ্লাভস্ ইত্যাদি ব্যবহার করে মানবদেহের সব অজা প্রত্যঙ্গ সম্পর্কে সঠিক ও বাস্তব জ্ঞান অর্জন করতে পারছে এবং চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন জটিল বিষয়সমূহ কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে অনুধাবনের চেষ্টা করছে।

ভার্চুয়াল রিয়েলিটির কারণে লিজার ভাইয়ের মত শিক্ষানবীশ ডাক্তারগণ অত্যন্ত সহজে ও সুবিধাজনক উপায়ে বাস্তবে অপারেশন থিয়েটারে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে পারছে যা এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের নিকট সঠিক চিকিৎসা সেবা পৌছে দেওয়ার ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()