- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
মকবুল আহমেদ একজন ধার্মিক ব্যক্তি। তিনি এলাকার মুরব্বি লোকদের সাথে আলোচনা করে সাপাহার গ্রামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা কুরআন তেলাওয়াত, হাদিস, বিভিন্ন দোয়া ও মাসয়ালা শিক্ষা লাভ করে। ঐ প্রতিষ্ঠানের শিক্ষক ইকবাল আহমেদ ইমামতিও করেন। এছাড়াও প্রয়োজনে রোগীদেরকে হাসপাতালে নিয়ে যান এবং বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় জনগণকে সচেতন করেন।
“তোমরা এক আদমের সন্তান আর আদম মাটির তৈরি” ব্যাখ্যা করো।
মানুষ এক আদমের সন্তান আর আদম মাটির তৈরি- এ কথার মাধ্যমে মানব সৃষ্টির রহস্য ফুটে উঠেছে।
পবিত্র কুরআনে উল্লেখ আছে, মহান আল্লাহ ফেরেশতাদের ডেকে বলেন— আমি পৃথিবীতে আমার প্রতিনিধি তৈরি করব (সুরা আল বাকারা: ৩০)। এরপর আল্লাহ মাটি দিয়ে হযরত আদম (আ) কে এবং তার (আদমের) পাজরের হাড় দিয়ে হাওয়া (আ)কে তৈরি করলেন। আর তাদের থেকেই সব মানুষের সৃষ্টি। অর্থাৎ আমরা প্রকৃতপক্ষে হযরত আদম (আ) ও হাওয়া (আ)-এর বংশধর। আমাদের আদি পিতা হযরত আদম (আ) ও আদি মাতা হাওয়া (আ)।

