- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
এসএসসি পাশের পর আহনাফ, কুতুব, মুস্তাক এবং আলম এইচএসসিতে ভর্তি হলো। এদের সবাই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আগ্রহী। তারা ইন্টারনেট হতে গেম প্লেইং, ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং, এক্সপোর্ট সিস্টেম, নিউরাল নেটওয়ার্ক এবং রোবটিং সম্পর্কে জ্ঞান লাভ করলো।
বিভিন্ন প্রকার রোবট সম্পর্কে আলোচনা করো।
রোবট হলো এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা, যা কম্পিউটার প্রোগ্রাম বা ইলেকট্রনিক সার্কিট কর্তৃক নিয়ন্ত্রিত এক ধরনের স্বয়ংক্রিয় বা আধা-স্বয়ংক্রিয় যন্ত্র বা যন্ত্রমানব। রোবটে একবার কোনো প্রোগ্রাম করা হলে ঠিক সেই প্রোগ্রাম অনুসারে কাজ করে। রোবটকে দুই ভাবে ভাগ করা যায়। যথা:
অটোনোমাস রোবট; সে সমস্ত রোবটকে পরিচালনার জন্য মানুষের কিছু নিয়ন্ত্রণ ও পরিচালনা প্রয়োজন হয় না স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রাম অনুসারে সকল কাজ সম্পন্ন করে তাকে অটোনোমাস রোবট বলে।
সেমি অটোনোমাস রোবট: সে সমস্ত রোবটকে পরিচালনার জন্য মানুষের কিছু নিয়ন্ত্রণ ও পরিচালনা প্রয়োজন হয়, সেগুলোকে আধা-স্বয়ংক্রিয় বা সেমি অটোনোমাস রোবট বলে।

