• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
ইসলামি শিক্ষা ও সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

মুজাহিদুল ইসলাম একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান । তিনি দীর্ঘদিন পশ্চিমা দেশে প্রবাস জীবনযাপন করে সম্প্রতি দেশে ফিরেছেন। প্রতিবেশীদের সঙ্গে দেখা হলে তিনি 'গুড মর্নিং' ও 'গুড ইভিনিং' পরিভাষা ব্যবহার করেন। অপরদিকে তার ভাই সিরাজুল ইসলাম একজন চাষি হলেও নিয়মিত নামাজ আদায় করেন এবং আল্লাহর ভয়ে যাবতীয় পাপাচার থেকে বিরত থাকেন।

ইসলামি শিক্ষা তাওহিদভিত্তিক'- ব্যাখ্যা করো।

ইসলাম শিক্ষা আল্লাহর একত্ববাদের ওপর প্রতিষ্ঠিত হওয়ায় একে তাওহিদভিত্তিক শিক্ষা বলা হয়।

‘তাওহিদ' শব্দের অর্থ একত্ববাদ । ইসলাম শিক্ষার মূলকথা হলো— আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ তায়ালাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা এবং ইবাদত ও আনুগত্যের যোগ্য এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে মুখে স্বীকার ও অন্তরে বিশ্বাস করার নাম তাওহিদ তাওহিদে বিশ্বাস ছাড়া কোনো ব্যক্তিই মুমিন বা মুসলমান হতে পারে না । এজন্যই ইসলাম শিক্ষা তাওহিদের ওপর প্রতিষ্ঠিত। পৃথিবীতে যত নবি- রাসুল এসেছেন তাদের প্রত্যেকেই এই তাওহিদের দাওয়াত দিয়েছেন।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

মুজাহিদুল ইসলামের কর্মকাণ্ড কীসের পরিপন্থি? ব্যাখ্যা করো।

উদ্দীপকের মুজাহিদুল ইসলামের কর্মকাণ্ড ইসলামি সংস্কৃতির পরিপন্থি।

ইসলাম অনুমোদিত ও কুরআন-হাদিসে নির্দেশিত মুসলমানের জীবন পদ্ধতিই হলো ইসলামি সংস্কৃতি। অর্থাৎ ইসলামের নীতি মূল্যবোধের আলোকে গড়ে ওঠা সংস্কৃতিকে ইসলামি সংস্কৃতি বলা হয়। এর রয়েছে নিজস্ব ঐতিহ্য। ইসলামের চেতন বিশ্বস ও মূল্যবোধের পরিপন্থি যেকোনো অপসংস্কৃতি এটি প্রত্যয়ন করে। এ সম্পর্কে সতর্ক করে মহানবি হযরত মুহাম্মদ (স) বলেন যে ব্যক্তি যে জাতির অনুকরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হব (ককে সহম)। কারো সাথে সাক্ষাতের সময় সালাম বিনি কর ইস্পানি সম্প্রতির একটি গুরুত্বপূর্ণ দিক; যা মুজাহিদুল ইস্পনে । উদ্দীপকে উল্লেখিত সম্ভ্রান্ত মুসলিম পরিবার ছিল ইস্লাম দীর্ঘদিন পশ্চিমা দেশে প্রবাস জীবন করেছেন। প্রতিবেশীর সঙ্গে দেখা-সাক্ষাতে তিনি সালাম বিনিময় না করে বিজাতীয় সংস্কৃতির অনুকরণে 'গুড মর্নিং' ও 'গুড ইভিনিং' বলছেন। তার এরূপ কর্মকাণ্ড ইসলামি সংস্কৃতির সম্পূর্ণ বিপরীত। কেননা ইসলামি সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হলো সাক্ষাতে সালাম বিনিময় করা।

তাই বলা যায়, মুজাহিদুল ইসলামের প্রতিবেশীর সঙ্গে দেখা-সাক্ষাতে সালাম পরিহার করে 'গুড মর্নিং' ও 'গুড ইভিনিং” বলা ইসলামি সংস্কৃতির পরিপন্থি।

#

উদ্দীপকে সিরাজুল ইসলামের কর্মকাণ্ড ইসলামের দৃষ্টিতে মূল্যায়ন করো।

উদ্দীপকের সিরাজুল ইসলাম একজন তাকওয়াবান ব্যক্তি। আর ইসলামে তাকওয়ার গুরুত্ব অপরিসীম।

'তাকওয়া' শব্দের অর্থ— ভয় করা, বিরত থাকা, আত্মরক্ষা করা। ইসলামি পরিভাষায়, আল্লাহ তায়ালার ভয়ে সব ধবনের পাপের কাজ থেকে নিজেকে রক্ষা করে কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করাকে তাকওয়া বলে। যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে বলা হয় মুত্তাকি ৷ মানবজীবনে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। আল্লাহকে ভয় করলে যেকোনো পাপ থেকে সহজে বিরত থাকা যায়। আর তাই আল্লাহভীরু ও পরহেজগার ব্যক্তিরা পরকালে জান্নাত লাভ করবেন। ইসলামি জীবনদর্শনে মানুষের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান হলেন মুত্তাকিরা। যিনি যত বেশি তাকওয়া অর্জন করবেন, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। আল্লাহ তায়ালা বলেন, তোমাদের মধ্যে ঐ ব্যক্তি আল্লাহর কাছে অধিক মর্যাদার অধিকারী যে অধিক তাকওয়াবান (সুরা আল হুজুরাত : ১৩)। সিরাজুল ইসলামের মধ্যে এগুলোর বহিঃপ্রকাশ লক্ষ করা যায়। উদ্দীপকের সিরাজুল ইসলাম একজন চাষি হলেও নিয়মিত নামাজ আদায় করেন। এছাড়াও তিনি আল্লাহর ভয়ে যাবতীয় পাপাচার থেকে বিরত থাকেন। এগুলো মূলত একজন তাকওয়াবানের বৈশিষ্ট্য। তিনি এ কাজের মাধ্যমে ইমানের পূর্ণতা অর্জন করতে সক্ষম হবেন।

পরিশেষে বলা যায়, একমাত্র আল্লাহর ভয়ে সিরাজুল ইসলামের সব ধরনের পাপ থেকে বিরত থাকা এবং নিয়মিত নামাজ আদায় করার মাধ্যমে তার মুত্তাকির পরিচয় পাওয়া যায়। এর জন্য তিনি আল্লাহ তায়ালার পক্ষ থেকে দুনিয়া ও আখিরাতে বিশেষ মর্যাদা ও কল্যাণ লাভ করবেন।

#

'মক্তব' শব্দের অর্থ কী?

আরবি ‘মক্তব' শব্দের বাংলা অর্থ হলো লেখার স্থান, বিদ্যালয় বা শিক্ষাকেন্দ্র।