• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

লিজা একদিন ভাইস চ্যান্সেলরের কক্ষে প্রবেশ করতে গিয়ে দরজা বন্ধ থাকায় দরজা খোলার জন্য একটি জায়গায় হাতের আঙুল ব্যবহার করে। কার্যশেষে লিজা একটি হাঁসপাতালে গিয়ে দেখল একজন রোগীকে স্প্রে করার মাধ্যমে চিকিৎসা দেয়া হচ্ছে।

উদ্দীপকে ভাইস চ্যান্সেলরের কক্ষে ব্যবহৃত প্রযুক্তিটি কি? যুক্তির মাধ্যমে সত্যতা বিশ্লেষণ কর।

উদ্দীপকে ভাইস চ্যান্সেলরের কক্ষে ব্যবহৃত প্রযুক্তি হল বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা মাপা এবং বিশ্লেষণ করার বৈজ্ঞানিক প্রযুক্তি। বায়োমেট্রিক্স এর মূল কাজই হচ্ছে প্রতিটি মানুষের যে অনন্য বৈশিষ্ট্য আছে তাকে খুঁজে বের করা এবং প্রতিটি মানুষকে সেই বৈশিষ্ট্যের আলোকে পৃথক পৃথকভাবে চিহ্নিত করতে সাহায্য করা। কম্পিউটার পদ্ধতিতে নিখুঁত নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার হয়। এ পদ্ধতিতে মানুষের বায়োলজিক্যাল ডেটা কম্পিউটারের ডেটাবেজে সংরক্ষিত করে রাখা হয় এবং পরবর্তিতে এসব ডেটা নিয়ে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয়। ডেটাতে মিল পেলে তা বৈধ বলে বিবেচিত হয় এবং অনুমতিপ্রাপ্ত হয়। উদ্দীপকে লিজার ফিডয়ারপ্রিন্ট আগে বিশ্ববিদ্যালয়ের অ্যাটেনডেন্স মেশিনের ডেটাবেজে রাখা আছে। তাই লিজা উক্ত মেশিনের উপর হাতের আঙ্গুল রাখলে তার ফিঙ্গারপ্রিন্ট মেশিনটি গ্রহণ করে এবং উত্ত ফিঙ্গার প্রিন্টের প্যাটার্নটি ডেটাবেজে পাঠিয়ে দেয়। ডেটাবেজে আগে থেকে রক্ষিত ডেটার সাথে মিলিয়ে দেখে এরূপ প্যাটার্ন ডেটাবেজে আছে কি-না। যদি মিল পাই তাহলে দরজা খুলে যায় আর যদি মিল না পায় তাহলে দরজা খোলে না। লিজার ফিঙ্গার প্রিন্টের প্যাটার্নের সাথে ডেটাবেজে রক্ষিত প্যাটার্নের মিল পাওয়াই দরজা খুলে গেছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

উদ্দীপকে ভাইস চ্যান্সেলরের কক্ষে ব্যবহৃত প্রযুক্তিটি কি? যুক | তথ্য ও যেগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণি) | Uddoyon