• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • কাবুলের শেষ প্রহরে (ভ্রমণ-কাহিনি)
কাবুলের শেষ প্রহরে (ভ্রমণ-কাহিনি)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

বর্ণনামূলক প্রশ্ন - ০৪

"প্রত্যেক বিদায় গ্রহণে রয়েছে খন্ড-মৃত্যু"- কথাটি কীসের প্রেক্ষিতে বলা হয়েছে? ব্যাখ্যা কর।

বিদায়ের সময় যে মানসিক কষ্ট বা যন্ত্রণা অনুভূত হয়, তা যে মৃত্যুর মতো গভীর এবং অবর্ণনীয় হতে পারে সেটাই উদ্ধৃতাংশটিতে বোঝানো হয়েছে।

যখন কোনো প্রিয় ব্যক্তি বা অমূল্য কিছু ছেড়ে চলে যেতে হয়, তখন তা এমন এক অনুভূতির সৃষ্টি করে যা মৃত্যুযন্ত্রণার সাথে তুলনীয়।

বিদায়ের কষ্ট এমনভাবে তীব্র হতে পারে, যেন তা এক ধরনের ছোটো মৃত্যু বা খন্ডমৃত্যু। 'কাবুলের শেষ প্রহরে' ভ্রমণকাহিনিটিতে লেখকের কাবুল শহরে অবস্থানকালের কিছু ঘটনার বর্ণনা পাই। তাঁর গৃহপরিচারক আবদুর রহমানের সাথে তাঁর একটা মানবিক সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন পর কাবুলে হঠাৎ করেই এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে খাবার-দাবারসহ নিরাপত্তাজনিত সংকটও দেখা দেয়। লেখকের এই কঠিন সময়েও আবদুর রহমান সব সময় তাঁর পাশে পাশে ছিল। লেখককে যখন নিরাপত্তার স্বার্থে কাবুল ত্যাগ করতে হয়, তখন তিনি বেদনাহত হন। আরদুর রহমানের মতো মানুষদের সঙ্গে তাঁর যে একটা হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়েছে, এতে সবাইকে তাঁর আত্মজন মনে হতে লাগল। ফলে এদেরকে ত্যাগ করে চলে যাওয়ার সময় তাঁর মনে হচ্ছিল- তাঁর সত্তাকে যেন কেউ দ্বিখন্ডিত করে ফেলেছে।

লেখকের সাথে কাবুলে আবদুর রহমানের মতো কিছু মানুষের হৃদ্যতার সম্পর্কের কারণে তাদের ছেড়ে যেতে তাঁর প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তাই লেখক উপর্যুক্ত কথাটি বলেছেন।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()