• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশের সরকারব্যবস্থা
বাংলাদেশের সরকারব্যবস্থা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

বাংলাদেশে 'B' চিহ্নিত বিভাগ 'A' চিহ্নিত বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত, তুমি কি এর সাথে একমত? মতামত দাও।

উদ্দীপকে উল্লেখিত 'B' চিহ্নিত বিভাগটি হলো নির্বাহীবিভাগ এবং 'A' চিহ্নিত বিভাগটি হলো আইনবিভাগ। বাংলাদেশে আইনবিভাগ নির্বাহীবিভাগকে নিয়ন্ত্রণ করে। এ বিষয়টির সাথে আমি একমত।

সংসদীয় শাসনব্যবস্থায় আইনসভার স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি রাষ্ট্র পরিচালনার জন্য সরকারের যেসব কাজ করতে হয় সেগুলো হলো-আইনসংক্রান্ত কাজ, শাসনসংক্রান্ত কাজ এবং বিচারসংক্রান্ত কাজ। এই তিন প্রকার কাজ সম্পাদন করার জন্য আইনবিভাগ, নির্বাহীবিভাগ এবং বিচারবিভাগের ওপর দায়িত্ব ন্যস্ত থাকে। তবে আইনবিভাগের কাজের পরিধি ব্যাপক। এটি শুধু আইন প্রণয়নই করে না, নির্বাহীবিভাগকে নিয়ন্ত্রণও করে। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সংসদের কাছে দায়ী থাকেন। কোনো কারণে সংসদ প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা আনলে মন্ত্রিসভা ভেঙে যায়। মুলতুবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা, সংসদীয় বিভিন্ন কমিটি ও সংসদে সাধারণ আলোচনার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাহীবিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

উপরের আলোচনায় সুস্পষ্ট, আইনবিভাগের সাথে নির্বাহীবিভাগের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। আইনবিভাগ তথা জাতীয় সংসদ নির্বাহীবিভাগকে নিয়ন্ত্রণ করে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

শাসনবিভাগের অপর নাম কী?

শাসনবিভাগের অপর নাম নির্বাহীবিভাগ।

#

বিভাগীয় প্রশাসন বলতে কী বোঝায়?

মাঠ প্রশাসনের প্রথম ধাপ হলো বিভাগীয় প্রশাসন। বিভাগের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন ও তত্ত্বাবধান করে বিভাগীয় প্রশাসন। তবে বিভাগের সব কাজ সম্পন্ন করা হয় বিভাগীয় কমিশনারের মাধ্যমে। তিনি কেন্দ্রের প্রতিনিধি হিসেবে বিভাগের প্রধান প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

#

'A' চিহ্নিত স্থানটি সরকারের যে বিভাগকে নির্দেশ করছে তার কাজ ব্যাখ্যা করো।

'A' চিহ্নিত স্থানটি সরকারের আইনবিভাগকে নির্দেশ করছে। সরকারের তিনটি বিভাগের মধ্যে আইনসভা অন্যতম। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। সংসদীয় শাসনব্যবস্থায় জাতীয় সংসদ যাবতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। বাংলাদেশের আইন প্রণয়নের সব ক্ষমতা জাতীয় সংসদের। সংসদ যেকোনো আইন প্রণয়ন, প্রচলিত আইনের পরিবর্তন বা সংশোধন করতে পারে। জাতীয় সংসদ নির্বাহীবিভাগকে নিয়ন্ত্রণ করে। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সংসদের কাছে দায়ী থাকে। কোনো কারণে সংসদ প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা আনলে মন্ত্রিসভা ভেঙে যায়। সংসদের অনুমতি ছাড়া কোনো কর বা খাজনা আরোপ ও আদায় করা যায় না। সংসদ প্রতি বছর জাতীয় বাজেট পাস করে। সংসদ সংবিধানে উল্লিখিত নিয়মের ভিত্তিতে সংবিধান সংশোধন করতে পারে। তবে এজন্য সংসদের মোট সদস্যের কমপক্ষে দুই-তৃতীয়াংশ ভোটের দরকার হয়। সুতরাং বলা যায়, আইনবিভাগের কর্মকান্ডের পরিধি ব্যাপক ও বিস্তৃত।

বাংলাদেশে 'B' চিহ্নিত বিভাগ 'A' চিহ্নিত বিভাগ দ্বারা নিয়ন্ত্ | পৌরনীতি ও নাগরিকতা (নবম-দশম শ্রেণি) | Uddoyon