- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের সরকারব্যবস্থা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
জনাব 'ক' একজন প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে চট্টগ্রাম বিভাগের একটি জেলায় একটি খেলার মাঠ এবং শিল্পকলা একাডেমির দুটি নতুন ভবন নির্মাণে সরকারি সহায়তা প্রদান করেন। অন্যদিকে জনাব 'খ' স্থানীয় উপজেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে ঐ জেলার আদর্শ কৃষকদের মাঝে বীজ, সার, কীটনাশক বিতরণের ব্যবস্থা করেন এবং জমির রাজস্ব সঠিকভাবে আদায় করেন। জনাব 'খ' তার সকল কাজের জন্য জনাব 'ক' এর নিকট জবাবদিহি করেন।
যুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে?
যুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ই এপ্রিল।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
প্রশাসনকে রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয় কেন? বুঝিয়ে লেখো।
রাষ্ট্রের শাসনকাজ পরিচালনা ও শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য প্রশাসনকে রাষ্ট্রের হৃৎপিন্ড বলা হয়। রাষ্ট্রের শাসনকাজ পরিচালনার দায়িত্ব প্রশাসনের। রাষ্ট্রের ভিতরে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্রের সমৃদ্ধির লক্ষ্যে সুষ্ঠু প্রশাসনের কোনো বিকল্প নেই। তাই প্রশাসন রাষ্ট্রের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত।
'জনাব 'ক' কোন প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন' করেন? ব্যাখ্যা করো।
জনাব 'ক' বিভাগীয় প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসনের দ্বিতীয় স্তর হলো মাঠ প্রশাসন। আর মাঠ প্রশাসনের প্রথম ধাপ হলো বিভাগীয় প্রশাসন। বাংলাদেশে আটটি বিভাগ আছে। প্রতিটি বিভাগের প্রশাসনিক প্রধান হলেন একজন বিভাগীয় কমিশনার। কেন্দ্রের প্রতিনিধি হিসেবে তিনি বিভাগের প্রধান প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তিনি তার কাজের জন্য কেন্দ্রের নিকট দায়ী থাকেন। বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকদের কাজ তদারকি করেন। তিনি বিভাগের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন ও তত্ত্বাবধান করেন। ভূমি রাজস্ব আদায়ের ব্যবস্থা করেন ও খাস জমির তদারক করেন। বিভাগের ক্রীড়া উন্নয়ন, শিল্পকলা, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে কাজ করেন। এছাড়া জনকল্যাণ ও সেবামূলক কাজ পরিচালনা করেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করেন।
উদ্দীপকে উল্লেখিত জনাব 'ক' একজন প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে চট্টগ্রাম বিভাগের একটি জেলায় একটি খেলার মাঠ এবং শিল্পকলা একাডেমির দুটি নতুন ভবন নির্মাণে সরকারি সহায়তা প্রদান করেন। তার এসব কার্যাবলির সাথে একজন বিভাগীয় কমিশনারের ক্রীড়া উন্নয়ন, শিল্পকলা, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নমূলক কার্যাবলির মিল রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের জনাব 'ক' বিভাগীয় প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
জনাব 'খ' সংশ্লিষ্ট কর্মকর্তা হিসেবে উদ্দীপকে বণিত কাজগুলো ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন- তোমার মতামত দাও।
উদ্দীপকে বর্ণিত জনাব 'খ' উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে উদ্দীপকে উল্লেখিত কাজগুলো ছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন-মন্তব্যটি যথার্থ।
উদ্দীপকে উল্লেখিত জনাব 'খ' উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আম কৃষকদের মাঝে বীজ, সার ও কীটনাশক বিতরণের ব্যবস্থা করেন এ জমির রাজস্ব সঠিকভাবে আদায় করেন। এ ছাড়াও জনাব 'খ' আব্দ অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন।'
উপজেলার প্রশাসনিক কাজ তদারক করা উপজেলা নির্বাহী কর্মকর্ত অন্যতম দায়িত্ব। এছাড়া তিনি উপজেলার সব উন্নয়নমূলক কাজ তদার করেন ও সরকারি অর্থের ব্যয় তত্ত্বাবধান করেন। তিনি উপজেলা উন্নয় কমিটির প্রধান। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনে ব্যবস্থা করেন। দুর্যোগ প্রতিরোধ ও প্রতিকারের ব্যবস্থা করেন। উপজে নির্বাহী কর্মকর্তা উপজেলা কোষাগারের রক্ষক। বিভিন্ন সময়ে সরকার প্রশ্ন অন্যান্য দায়িত্বও তিনি সম্পাদন করেন।
উপরের আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের জনাব 'খ' এর সস্ত্র সাদৃশ্যপূর্ণ উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্মকান্ডের পরিধি বিস্তৃত। গুরুত্বপূর্ণ।

