- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের সরকারব্যবস্থা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
জনাব 'ক' একজন প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে চট্টগ্রাম বিভাগের একটি জেলায় একটি খেলার মাঠ এবং শিল্পকলা একাডেমির দুটি নতুন ভবন নির্মাণে সরকারি সহায়তা প্রদান করেন। অন্যদিকে জনাব 'খ' স্থানীয় উপজেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে ঐ জেলার আদর্শ কৃষকদের মাঝে বীজ, সার, কীটনাশক বিতরণের ব্যবস্থা করেন এবং জমির রাজস্ব সঠিকভাবে আদায় করেন। জনাব 'খ' তার সকল কাজের জন্য জনাব 'ক' এর নিকট জবাবদিহি করেন।
জনাব 'খ' সংশ্লিষ্ট কর্মকর্তা হিসেবে উদ্দীপকে বণিত কাজগুলো ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন- তোমার মতামত দাও।
উদ্দীপকে বর্ণিত জনাব 'খ' উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে উদ্দীপকে উল্লেখিত কাজগুলো ছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন-মন্তব্যটি যথার্থ।
উদ্দীপকে উল্লেখিত জনাব 'খ' উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আম কৃষকদের মাঝে বীজ, সার ও কীটনাশক বিতরণের ব্যবস্থা করেন এ জমির রাজস্ব সঠিকভাবে আদায় করেন। এ ছাড়াও জনাব 'খ' আব্দ অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন।'
উপজেলার প্রশাসনিক কাজ তদারক করা উপজেলা নির্বাহী কর্মকর্ত অন্যতম দায়িত্ব। এছাড়া তিনি উপজেলার সব উন্নয়নমূলক কাজ তদার করেন ও সরকারি অর্থের ব্যয় তত্ত্বাবধান করেন। তিনি উপজেলা উন্নয় কমিটির প্রধান। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনে ব্যবস্থা করেন। দুর্যোগ প্রতিরোধ ও প্রতিকারের ব্যবস্থা করেন। উপজে নির্বাহী কর্মকর্তা উপজেলা কোষাগারের রক্ষক। বিভিন্ন সময়ে সরকার প্রশ্ন অন্যান্য দায়িত্বও তিনি সম্পাদন করেন।
উপরের আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের জনাব 'খ' এর সস্ত্র সাদৃশ্যপূর্ণ উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্মকান্ডের পরিধি বিস্তৃত। গুরুত্বপূর্ণ।

