- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের সরকারব্যবস্থা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
'X' নামক প্রতিষ্ঠানটি দেশের জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত। এই প্রতিষ্ঠানটি দেশের আইনবিষয়ে সকল কার্যাদি সম্পাদন করে। এই বিভাগটি সরকারের আয়-ব্যয়ের বাৎসরিক হিসাব পাস করে। অন্যদিকে 'Y' নামক প্রতিষ্ঠানটি জনগণের প্রধান অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের রাষ্ট্রপ্রধান কোনো আইনের ব্যাখ্যা চাইলে এ বিভাগ উক্ত বিষয়ে পরামর্শ দান করে থাকে।
উদ্দীপকের 'X' প্রতিষ্ঠানটি সরকারের কোন বিভাগকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের 'X' প্রতিষ্ঠানটি সরকারের আইনবিভাগকে নির্দেশ করে।
সরকারের যে বিভাগ আইন প্রণয়ন, পরিবর্তন ও সংশোধন করে তাকে আইনসভা বা আইনবিভাগ বলে। আইনসভার প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। রাষ্ট্রীয় মূলনীতিগুলোকে সমুন্নত রেখে আইনবিভাগ প্রচলিত আইনের কিংবা প্রথাগত বিধানের সংশোধন, পরিবর্তন ও পরিবর্ধন করে থাকে। পাশাপাশি আইনবিভাগ প্রতিবছর সরকারের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব বা বাজেটও পাস করে। অর্থমন্ত্রী বাজেটের খসড়া সংসদে উপস্থাপন করেন। সংসদ সদস্যরা বির্তক ও আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধনীসহ তা পাস করেন। আইনবিভাগ বা আইনসভা দেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হয়।
উদ্দীপকে বলা হয়েছে, 'X' নামক প্রতিষ্ঠানটি দেশের জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত। এই প্রতিষ্ঠানটি দেশের আইন বিষয়ে সকল কার্যাদি সম্পাদন করে। এই বিভাগটি সরকারের আয়-ব্যয়ের বাৎসরিক হিসাব পাস করে। পূর্বে আলোচিত আইনসভার কার্যাবলি পর্যালোচনা করে বলা যায়, উদ্দীপকের 'X' প্রতিষ্ঠান দ্বারা আইনবিভাগ বা আইনসভাকেই বোঝানো হয়েছে।

