• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশের সরকারব্যবস্থা
বাংলাদেশের সরকারব্যবস্থা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জনাব 'X' একজন প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে খুলনা বিভাগের একটি জেলায় খেলার মাঠ ও শিল্পকলা একাডেমির দুটি নতুন ভবন নির্মাণে সরকারি সহায়তা প্রদান করেন। অন্যদিকে জনাব 'Y স্থানীয় উপজেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে ঐ উপজেলার আদর্শ কৃষকদের মাঝে বীজ, সার, কীটনাশক, ঔষধ বিতরণের ব্যবস্থা করেন এবং জমির রাজস্ব সঠিকভাবে আদায় করেন। জনাব 'Y' তার সকল কাজের জন্য জনাব 'X' এর নিকট জবাবদিহি করেন।

সচিবালয়কে প্রশাসনের কেন্দ্রবিন্দু বলা হয় কেন? ব্যাখ্যা করো।

দেশের সকল প্রশাসনিক সিদ্ধান্ত সচিবালয়ে গৃহীত হয় বলে একে প্রশাসনের কেন্দ্রবিন্দু বলা হয়। সরকারের মন্ত্রণালয়গুলো নিয়ে সচিবালয় গঠিত। এক একটি মন্ত্রণালয় এক একজন মন্ত্রীর অধীনে ন্যস্ত। প্রত্যেক মন্ত্রণালয়ে একজন সচিব থাকেন। তিনি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে নীতি নির্ধারণে পরামর্শ। প্রদান করেন। মন্ত্রীর প্রধান কাজ প্রকল্প প্রণয়ন ও নীতি নির্ধারণ। আর মন্ত্রীকে নীতি নির্ধারণ, বাস্তবায়ন এবং শাসনকাজে সহায়তা করার দায়িত্ব সচিবের। এভাবেই সচিবালয় কেন্দ্রীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু হিসেবে ভূমিকা রাখে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

স্থানীয় সরকার কাকে বলে?

সমগ্র রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে কেন্দ্রীয় বা প্রাদেশিক সরকারের অধীনে অর্পিত দায়িত্ব পালন করাকে স্থানীয় সরকার বলে।

#

জনাব 'X' কোন প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন? ব্যাখ্যা করো।

উদ্দীপকের জনাব 'X' জেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসনের দ্বিতীয় স্তর হলো মাঠ প্রশাসন। আর মাঠ "প্রশাসনের দ্বিতীয় ধাপ হলো জেলা প্রশাসন। দেশের সব জেলায় একজন করে জেলা প্রশাসক আছেন। জেলা প্রশাসক কেন্দ্র থেকে আসা সকল আদেশ-নির্দেশ ও সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। এছাড়া তিনি ভূমি উন্নয়ন, "রেজিস্ট্রেশন ও রাজস্বসংক্রান্ত বিবাদ মীমাংসা করে থাকেন। জেলার বিভিন্ন *উন্নয়নমূলক কাজ (শিক্ষা, কৃষি, শিল্প, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন ইত্যাদি) বাস্তবায়নের দায়িত্বও জেলা প্রশাসকের। পাশাপাশি জেলা প্রশাসক স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর (উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন) কাজ তত্ত্বাবধান করেন।
উদ্দীপকের জনাব 'X' একজন প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে খুলনা বিভাগের একটি জেলায় একটি খেলার মাঠ এবং শিল্পকলা একাডেমির দুটি নতুন ভবন নির্মাণে সরকারি সহায়তা প্রদান করেন। তার এসব কার্যাবলির সাথে একজন জেলা প্রশাসকের উন্নয়নমূলক কার্যাবলির মিল রয়েছে। এছাড়া জনাব 'Y' বা উপজেলা প্রশাসনের প্রধান জনাব 'X'-এর কাছে জবাবদিহি করেন। তাই বলা যায়, উদ্দীপকের জনাব 'X' জেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

#

"জনাব 'Y' সংশ্লিষ্ট কর্মকর্তা হিসেবে উদ্দীপকে বর্ণিত কাজগুলো ছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন"- তোমার মতামত দাও।

উদ্দীপকে বর্ণিত জনাব 'Y' উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে উদ্দীপকে উল্লেখিত কাজগুলো ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন- মন্তব্যটি যথার্থ।

উদ্দীপকে উল্লেখিত জনাব 'Y' উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আদর্শ কৃষকদের মাঝে বীজ, সার ও কীটনাশক বিতরণের ব্যবস্থা করেন এবং জমির রাজস্ব সঠিকভাবে আদায় করেন। এ ছাড়াও জনাব 'Y' আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন।

উপজেলার প্রশাসনিক কাজ তদারক করা উপজেলা নির্বাহী কর্মকর্তার অন্যতম দায়িত্ব। এছাড়া তিনি উপজেলার সব উন্নয়নমূলক কাজ তদারক করেন ও সরকারি অর্থের ব্যয় তত্ত্বাবধান করেন। তিনি উপজেলা উন্নয়ন কমিটির প্রধান। তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করেন। পাশাপাশি দুর্যোগ প্রতিরোধ ও প্রতিকারের ব্যবস্থা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা কোষাগারের রক্ষক। বিভিন্ন সময়ে সরকার প্রদত্ত অন্যান্য দায়িত্বও তিনি সম্পাদন করেন।

উপরের আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের জনাব 'Y' এর সাথে সাদৃশ্যপূর্ণ উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্মকান্ডের পরিধি বিস্তৃত ও গুরুত্বপূর্ণ।