- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের সরকারব্যবস্থা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
মিতুর দাদা রহমত আলী এবং বাবা কেরামত আলী। পরিবারের সকলে তার দাদাকে শ্রদ্ধা ও সম্মান করেন। কিন্তু তার বাবার আদেশে বাড়ির সকল কার্যক্রম পরিচালিত হয়। সর্বময় কর্তা হিসেবে সমস্ত দায়িত্ব পালন করেন কেরামত আলী। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে তার বাবা রহমত আলীর পরামর্শ গ্রহণ করেন।
মিতুর বাবার ক্ষেত্রে শাসনবিভাগের অপর কোন ব্যক্তিকে ইঙ্গিত করে? তাঁর ক্ষমতা ও কাজের পরিধি বিশ্লেষণ করো।
মিতুর বাবার ক্ষেত্রে শাসনবিভাগের প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করা হয়েছে সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রীর বিভিন্ন ক্ষমতা ও কাজের পরিধি নির্ধারণ করা হয়েছে।
উদ্দীপকে বলা হয়েছে, মিতুর বাবা কেরামত আলীর আদেশে বাড়ির সকল কার্যক্রম পরিচালিত হয় এবং সর্বময় কর্তা হিসেবে তিনি সমস্ত দায়িত্ব পালন করেন। এখানে কেরামত আলী শাসনবিভাগের প্রধানমন্ত্রীর প্রতিচ্ছবি কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রীও সর্বময় ক্ষমতা ভোগ করেন।
বাংলাদেশে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান মন্ত্রিপরিষদ শাসিত শাসনব্যবস্থায় প্রধানমন্ত্রী শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দ এবং সরকারপ্রধান। তাকে কেন্দ্র করেই দেশ, জাতি ও সরকার পরিচালিত হয়। তিনিই প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী। মন্ত্রিপরিষদের সহযোগিতায় তিনি শাসনসংক্রান্ত সব দায়িত্ব পালন করেন। তার পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা, রাষ্ট্রদূত ইত্যাদি নিয়োগ দেন।
প্রধানমন্ত্রীকে সরকারের স্তম্ভ বলা হয়। তার পরামর্শ ও অনুমোদন নিয়ো মন্ত্রীরা কাজ করেন। তার নেতৃত্বে সংসদে আইন প্রণয়ন করা হয়। জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত বা ভেঙে দিতে তিনি রাষ্ট্রপতিকে পরামর্শ দেন। তার সম্মতি ছাড়া কোনো আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হতে পারে না। আন্তর্জাতিক সম্মেলনে তিনি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। তিনি জাতীয় স্বার্থের রক্ষক।
প্রধানমন্ত্রীকে কেন্দ্র করেই মন্ত্রিসভা গঠিত, পরিচালিত ও বিলুপ্ত হয়। জাতীয় স্বার্থে তিনি বক্তৃতা ও বিবৃতির মাধ্যমে জনগণকে রাষ্ট্রীয় কর্মসূচি সম্পর্কে অবহিত করেন এবং জনগণের মধ্যে সংহতি রক্ষায় কাজ করেন।

