• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশের সরকারব্যবস্থা
বাংলাদেশের সরকারব্যবস্থা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

উদ্দীপক- ১ : জনাব 'A' সরকারের একটি বিভাগের প্রধান। তার বর্তমান বয়স ৬৫ বছর। তিনি দুই বছর পর অবসরে যাবেন।

উদ্দীপক- ২ : জনাব 'B' আইনসভার প্রধান। তিনি নির্বাহী প্রধান হিসেবে মন্ত্রিসভার সকল সদস্যদের নেতার দায়িত্ব পালন করেন। তিনি কোনো কারণে অনাস্থা ভোটে অপসারিত হলে সমস্ত মন্ত্রিসভার বিলুপ্তি ঘটে।

জনাব 'A'-এর বিভাগটি বাংলাদেশ সরকারের কোন বিভাগকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।

জনাব 'A'-এর বিভাগটি বাংলাদেশ সরকারের বিচারবিভাগকে নির্দেশ করে।

বাংলাদেশের বিচারবিভাগ আইনের অনুশাসন প্রতিষ্ঠা এবং সংবিধানকে অক্ষুন্ন রাখার দায়িত্ব পালন করে। এ বিভাগটি সুপ্রিম কোর্ট, অধস্তন আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল নিয়ে গঠিত। সুপ্রিম কোর্ট হলো বিচারবিভাগের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতিসহ অন্যান্য বিচারপতিগণ রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ লাভ করেন। বিচারপতিরা ৬৭ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে কর্মরত থাকতে পারেন।

উদ্দীপক-১-এ বলা হয়েছে, জনাব 'A' সরকারের একটি বিভাগের প্রধান। তার বর্তমান বয়স ৬৫ বছর। তিনি দুই বছর পর অবসরে যাবেন। উপরের আলোচনার সাথে তুলনা করলে বোঝা যায়, তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আর সুপ্রিম কোর্ট যেহেতু বিচারবিভাগের অধীন সেহেতু 'A'-এর বিভাগটি বাংলাদেশ সরকারের বিচারবিভাগকে নির্দেশ করে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()