• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
ইসলামি শিক্ষা ও সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জনাব সোহেল সরকারিভাবে বিভিন্ন দেশে পরিভ্রমণ করেন। তিনি শহরে একখণ্ড জমি ক্রয় করে সেখানে বাড়ি বানানোর চিন্তা করলেন। বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় সিমেন্ট, বালু ও সুরকির প্রথম মিশ্রণের সাথে সোনা রূপা ও তাবিজ ভর্তি পুটলি রেখে বললেন, এটা প্রাকৃতিক দুর্যোগ থেকে বাড়িটিকে সুরক্ষা দেবে। সোহেলের স্ত্রী তাকে এরূপ কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানান।

ইসলামি সংস্কৃতির উৎস কী?

ইসলামি সংস্কৃতির উৎস হলো— কুরআন, হাদিস, ইজমা, কিয়াস এবং ইসতিহসান।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

ইসলামি শিক্ষার উদ্দেশ্য কী?

ইসলাম শিক্ষার নৈতিক উদ্দেশ্য হলো— মনুষ্যত্ব ও মানবিক গুণাবলির বিকাশ সাধন করা। কুরআন হাদিসের জ্ঞান আহরণের মাধ্যমেই মনুষ্যত্বের প্রকৃত বিকাশ, আত্মার উন্নতি, আধ্যাত্মিক জগতের রহস্যাবলি, আল্লাহ ও সৃষ্টিজগত সম্পর্কিত জ্ঞান লাভ করা যায়। মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ, আত্মপরিচয় ও আত্মোপলব্ধি সম্পর্কে জ্ঞানার্জন করা ইসলামের নৈতিক উদ্দেশ্য ।

#

সোহেল সাহেবের কাজটি ইসলামের দৃষ্টিতে কীরূপ? ব্যাখ্যা কর।

ইসলামের দৃষ্টিতে সোহেল সাহেবের কাজটি তাওহীদের পরিপন্থি। তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। মহান আল্লাহকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহিদ বলা হয়। এর মূল কথা হলো আল্লাহ এ মহাবিশ্বের একমাত্র সৃষ্টিকর্তা। তিনি তাঁর সত্তা ও গুণাবলিতে এক ও অদ্বিতীয়। তাঁর সাথে তুলনীয় কেউ নেই। আল্লাহ তায়ালা বলেন, 'কোনো কিছু তাঁর সদৃশ নয়।' (সুরা আশ শূরা: আয়াত-১১) মহান আল্লাহর এ সত্তার সাথে অন্য কারও তুলনা করাই হলো শিরক যা উদ্দীপকের সোহেলের কাজে পরিলক্ষিত হয় ।

সোহেল সাহেব বাড়ি নির্মাণের সময় একটি তাবিজের পুটলি রাখেন। এ তাবিজটি প্রাকৃতিক দুর্যোগ থেকে বাড়িকে রক্ষা করবে বলে তিনি দৃঢ় বিশ্বাস রাখেন। অর্থাৎ তিনি তাবিজের ওপর ভরসা করেন, যেটি ইসলামের দৃষ্টিতে শিরকের অন্তর্ভুক্ত যা তাওহিদের সম্পূর্ণ বিপরীত। কারণ তাওহিদে বিশ্বাসীরা আল্লাহর একক ক্ষমতা ও কর্তৃত্বের ওপর বিশ্বাস রাখেন। তারা আল্লাহকে একমাত্র রক্ষাকর্তা হিসেবে মেনে নেন। সুতরাং এটা প্রতীয়মান হয় যে, সাইফুল সাহেবের কাজটি তাওহিদের পরিপন্থি।

#

সোহেল সাহেবের স্ত্রীর এরূপ কর্মকাণ্ড পরিহারের কারণ কী? মতামত দাও।

প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে তাবিজ ব্যবহার করা শিরকের অন্তর্ভুক্ত হওয়ায় সোহেল সাহেবের স্ত্রী উক্ত কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানান।

শিরক শব্দের অর্থ 'অংশীদার সাব্যস্ত করা। বিপদ-আপদে আল্লাহকে ছাড়া অন্য কোনো কিছুর ওপর ভরসা করা, অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করা, অন্য কিছুকে মঙ্গল-অমঙ্গলের ধারক-বাহক মনে করাই শিরক। উদ্দীপকে উল্লেখিত সোহেল সাহেবের কর্মকাণ্ড এ বিষয়টিকেই নির্দেশ করে ৷

উদ্দীপকে দেখা যায়, জনাব সোহেল শহরে একখণ্ড জমি ক্রয় করে সেখানে বাড়ি বানানোর সময় ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রাক্কালে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাড়িটিকে রক্ষা করতে সিমেন্ট, বালু ও সুরকির মিশ্রণের সাথে সোনা, রূপা ও তাবিজ ভর্তি পুটলি রেখে দেন, যা শিরকের অন্তর্ভুক্ত। কেননা যেকোনো রকমের দুর্যোগ থেকে রক্ষা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তায়ালা। এই আকিদাহর বিপরীত আকিদা পোষণ করাই শিরক। আর শিরক অত্যন্ত জঘন্যতম অপরাধ। আল্লাহ তায়ালা শিরকের গুনাহ ব্যতীত সকল ধরনের অপরাধ বা গুনাহকে ক্ষমা করবেন। শিরককারীদের পরকালীন পরিণাম অত্যন্ত ভয়াবহ। আর শিরকের কথা ভেবেই সোহেল সাহেবের স্ত্রী তাকে উক্ত কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানান।

পরিশেষে বলা যায় যে, শিরককে পরিহার করে সকল বিপদ-আপদে শুধু আল্লাহ তায়ালার ওপর তাওয়াক্কুল করতে হবে। কেননা বিপদ মুছিবতে সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ তায়ালা।