• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম
ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

নবীনপুর শিক্ষাদীক্ষায় পিছিয়ে থাকার ফলে এলাকাবাসী সব ক্ষেত্রে অনগ্রসর ছিল। উক্ত এলাকায় স্থানীয় প্রভাবশালী ও সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ প্রতিষ্ঠিত হয়। ধীরে ধীরে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো প্রজ্জ্বলিত হয়। কয়েক বছরের ব্যবধানে উক্ত এলাকার মানুষ সমাজ সচেতন হয়ে ওঠে। এলাকার শিক্ষিত নারী রায়হানা নারীশিক্ষার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলেন।

"রায়হানার মতো শিক্ষিত নারীর জন্যই এদেশে নারী শিক্ষার পথ সুগম হয়"- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

'রায়হানার মতো শিক্ষিত নারীর জন্যই এদেশে নারী শিক্ষার পন্থ সুগম হয়'- প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।

উদ্দীপকে উল্লিখিত রায়হানা নারীশিক্ষার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলেন। মধ্যযুগে সামাজিক অনুশাসন ও বিধিনিষেধের দাপটে বাঙালি নারী সমাজ ব্যাপকভাবে পিছিয়ে ছিল। কিন্তু এদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠা হওয়ার পর ইংরেজরা তাদের শাসন পাকাপোর করার লক্ষ্যে এ দেশীয়দের মধ্য থেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত একটি অনুগত শ্রেণি তৈরিতে মনোযোগ দেয়। তাই ইংরেজরা এদেশে বেশকিছু আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। ইংরেজদের পাশাপাশি প্রভাবশালী ও সম্পদশালী ব্যক্তিরাও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে ধীরে ধীরে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো প্রজ্বলিত করেন। ফলে এলাকার মানুষের মাঝে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি পায়। নারী সমাজ তখনও সচেতন হয়ে উঠতে পারেনি। কিন্তু এ সময় কতিপয় শিক্ষিত নারীর প্রচেষ্টায় নারীদের মাঝে আস্তে আয়ে সচেতনতা বৃদ্ধি পেতে থাকে।

তাদের প্রচেষ্টায় দেশের বিভিন্ন স্থানে নারীদের জন্য বিভিন্ন স্কুল প্রতিষ্ঠিত হয়। বিশেষ করে বিভিন্ন স্থানে বালিকা বিদ্যালয় গড়ে ওঠে। নারীরা বুঝতে পারে, নিজেদের তথা সমাজের সার্বিক উন্নতির জন্যই তাদের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। তাই নারীরা শিক্ষা গ্রহণ করার প্রতি আগ্রহী হয়ে ওঠে।

উপর্যুক্ত আলোচনার আলোকে আমরা বলতে পারি, রায়হানার মতো শিক্ষিত নারীর জন্যই এদেশে নারী শিক্ষার পথ সুগম হয়।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন কে?

ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন লর্ড ক্যানিং।

#

বাংলা ১১৭৬ সনে এদেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় কেন?

১৭৬৫ সালে লর্ড ক্লাইভ আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করলে এ বিস্তীর্ণ অঞ্চলের রাজস্ব আদায়ের ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায় এবং প্রশাসনেও তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। রাজম্বের দায়িত্ব পেয়ে ইংরেজরা প্রজাদের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে তা আদায়ে ব্যাপক চাপ সৃষ্টি করে। এর ওপর ইংরেজি ১৭৬৮ সাল থেকে তিন বছরের অনাবৃষ্টির ফলে দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। মূলত এ দুটি কারণে বাংলা ১১৭৬ সনে দুর্ভিক্ষ দেখা দেয়, যা ইতিহাসে ছিয়াত্তরের মন্বন্তর (বাংলা ১১৭৬ সন অনুযায়ী) নামে পরিচিত।

#

উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো উনবিংশ শতাব্দীতে বাংলায় কীসের উদ্ভব ঘটেছিল? ব্যাখ্যা কর।

উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো উনবিংশ শতাব্দীতে বাংলায় নবজাগরণের উদ্ভব ঘটেছিল।

উদ্দীপকে বর্ণিত নবীনপুর এলাকায় স্থানীয় প্রভাবশালী ও সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ প্রতিষ্ঠিত হয়। ধীরে ধীরে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো প্রজ্বলিত হয়। অপরদিকে, শিক্ষিত নারী রায়হানা মারী শিক্ষার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলেন। এ পরিস্থিতির সাথে উনবিংশ শতাব্দীর বাংলার পরিস্থিতি তুলনা করলে বলা যায়, ইংরেজদের সহযোগিতায় রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনুরূপ ভূমিকা পালন করে সমাজ সংস্কারে যথেষ্ট অবদান রেখেছিলেন। সে সময় ইংরেজদের দ্বারা প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে মানুষের মধ্যে নতুন চেতনার স্ফুরণ ঘটতে থাকে। বহুকালের প্রচলিত বিশ্বাস, ধ্যান-ধারণা, নানা সংস্কার বিধান সম্পর্কে তাদের মনে সংশয় ও প্রশ্ন জাগতে থাকে। হিন্দু সমাজ থেকে সতীদাহের মতো প্রথার বিরুদ্ধে রীতিমতো আন্দোলন শুরু হয়। বিধবা বিবাহের পক্ষে মত তৈরি হয়। সর্বোপরি বাংলায় এক নবজাগরণ সৃষ্টি হয়।