- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
অষ্টম শ্রেণির ছাত্রী তানিশা তার বাবার সাথে একটি ঐতিহাসিক স্থান দেখতে গেল। সে দেখতে পেল, উক্ত স্থানের মূল সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অনেক ইমারত আছে। সড়কের উত্তর পাশে ৩১টি এবং দক্ষিণ পাশে ২১টি ইমারত রয়েছে। উক্ত স্থানটি দেখে'সে মুগ্ধ হলো। অন্যদিকে তার ছোট ভাই মায়ের সাথে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন প্রাসাদে বেড়াতে গিয়ে খাট, পালঙ্ক, চেয়ার, সোফা ইত্যাদি প্রাচীন নিদর্শন দেখতে পায়।
তানিশার মা ও ভাইয়ের দেখা প্রত্ননিদর্শনটি ব্যাখ্যা কর।
তানিশার মা ও ভাইয়ের দেখা প্রত্ননিদর্শনটি হলো আহসান মঞ্জিল। ঢাকার প্রাচীন স্থাপত্যকীর্তির একটি বিখ্যাত নিদর্শন হলো বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকার নবাবদের তৈরি প্রাসাদ আহসান মঞ্জিল। বর্তমানে ঢাকার আহসান মঞ্জিল একটি জাদুঘর। উদ্দীপকে তানিশার ছোট ভাই ও তার মা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন প্রাসাদে বেড়াতে গিয়ে খাট, পালঙ্ক, চেয়ার, সোফা ইত্যাদি প্রাচীন নিদর্শন দেখতে পায়। তারা ঢাকার আহসান মঞ্জিলে গিয়ে এসব আসবাব নবাবদের ব্যবহার করা দ্রব্য দেখতে পায়। এখানে ঢাকার নবাবদের পোশাক, খাট, পালঙ্ক, চেয়ার, সোফা, অলঙ্কার ও আলোকচিত্র স্থান পেয়েছে।
তাই বলা যায়, তানিশার ভাই ও মা ঢাকার আহসান মঞ্জিল দেখতে যায়।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
প্রত্নসম্পদ কাকে বলে?
পুরানো স্থাপত্য ও শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলঙ্কার, প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদিকে প্রত্নসম্পদ বলে।
বাংলাদেশ জাদুঘরে রয়েছে বাংলার নবাব, জমিদার ও ইংরেজ শাসনকালের বেশকিছু প্রত্নসম্পদ- ব্যাখ্যা কর।
বাংলাদেশের জাদুঘরে স্থান পেয়েছে বাংলার নবাব, জমিদার ও ইংরেজ শাসনামলের বেশ কিছু প্রত্নসম্পদ। জাতীয় জাদুঘরে অনেক প্রত্ননিদর্শন সংরক্ষিত আছে। যেমন- দিনাজপুরের মহারাজার ব্যবহার করা দ্রব্য ও হাতির দাঁতের কারুকাজ করা শিল্পদ্রব্য। বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর সংগ্রহ থেকে আনা পোশাক, হাতির দাঁতের নানা কারুকাজ, ঢাল তলোয়ার। নাটোরের দিঘাপতিয়ার জমিদারের ব্যবহার করা দ্রব্য এবং ঢাকার নওয়াবদের ব্যবহার করা কারুকার্যখচিত পোশাক ও জিনিসপত্রও রয়েছে জাতীয় জাদুঘরে।
তানিশা ও তার বাবার দেখা প্রত্ননিদর্শন দুটোই কি একই শহরের সাথে সম্পর্কিত- যুক্তি দিয়ে বিশ্লেষণ কর।
না, তানিশা ও তার বাবার দেখা প্রত্ননিদর্শন দুটি একই শহরের সাথে সম্পর্কিত নয়।
উদ্দীপকে উল্লিখিত প্রত্ননিদর্শন পানাম নগর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত এবং আহসান মঞ্জিল ঢাকায় অবস্থিত। উদ্দীপকে তানিশা তার বাবার সাথে যে ঐতিহাসিক স্থান দেখতে যায় তার দুপাশে মিলিয়ে মোট ৫২টি ইমারত রয়েছে। যেটি সুলতানি আমলের রাজধানী সোনারগাঁও। অপবদিকে তার মা ও ছোট ভাই যে প্রত্ননিদর্শন দেখতে যায় সেটি ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। এটি ছিল মসলিন শাড়ির উৎপাদন ও ব্যবসার কেন্দ্র। উনিশ শতকে ধনী ব্যবসায়ীরা পানামের মূল সড়কের দুইপাশে সারিবদ্ধভাবে অনেক ঘরবাড়ি নির্মাণ করেন। দুপাশে রয়েছে ৫২টি ইমারত। এছাড়াও এখানে রয়েছে লোকশিল্প জাদুঘর। অপরদিকে আহসান মঞ্জিল ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি ঢাকার নওয়াবদের তৈরি প্রাচীন স্থাপত্যশিল্প। বর্তমানে এটি একটি জাদুঘর। এতে ঢাকার নবাবদের ব্যবহৃত আসবাবপত্র ও পোশাক সংরক্ষিত রয়েছে। এটি ঢাকার বিখ্যাত প্রাচীন নিদর্শন।

