- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
বাংলাদেশের আনাচে কানাচে অনেক প্রত্নতত্ত্বের নিদর্শন। ছড়িয়ে আছে। এগুলোর মধ্যে ইংরেজ নির্মমতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আন্টাঘর ময়দান। আবার ঐতিহ্যের স্মারক হিসাবে মসলিন, জামদানী, বিখ্যাত পানাম নগর। যেগুলো আমাদের ঐতিহ্যের ও সংস্কৃতির ইতিহাস।
প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অবদান ব্যাখ্যা কর।
'প্রত্ন' শব্দের অর্থ হলো পুরানো। প্রত্ন সম্পদ বলতে পুরানো স্থাপত্য ও শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলঙ্কার, প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদিকে বোঝায়। এসব প্রত্ন নিদর্শনের মধ্য দিয়ে সেকালের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, জীবনযাত্রা, বিশ্বাস, সংস্কৃতির বুচি বা দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করা যায়। তাই আমাদের জীবনে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অবদান অনেক।

