- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
রাকিব একটি পুরোনো চলচ্চিত্র দেখছিল। চলচ্চিত্রটিতে মূল চরিত্রে যিনি রয়েছেন তার সেনাপতি ও কিছুসংখ্যক প্রভাবশালী ব্যক্তিবর্গের কূটবুদ্ধি ও অন্য দেশি বাণিজ্য গোষ্ঠীর সহায়তার কারণে। যুদ্ধের ময়দানে তার পরাজয় ঘটে এবং তার ভাগ্যে বিপর্যয় নেমে আসে। যার ফলে বিদেশি বাণিজ্যিক গোষ্ঠী ক্ষমতার মসনদে দীর্ঘদিন ধরে আরোহণ করে থাকে।
উদ্দীপকের অন্য দেশের বাণিজ্যিক গোষ্ঠী বলতে যাদের বোঝানো হয়েছে তাদের শাসনের প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপকে অন্য দেশের বাণিজ্যিক গোষ্ঠী বলতে 'ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া' কোম্পানিকে বোঝানো হয়েছে। যাদের শাসন বাংলায় ব্যাপক প্রভাব ফেলেছিল।
মীর জাফরের বিশ্বাসঘাতকতায় ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর যুদ্ধে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে। তার হত্যার মধ্য দিয়ে মূল ক্ষমতা চলে যায় ধূর্ত ও দুর্ধর্ষ ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের হাতে। ১৭৬৫ সালে ক্লাইভ বাংলার দেওয়ানি লাভ করে। ফলে বাংলায় ইংরেজ কোম্পানি শাসন শুরু হয়। বাংলার মানুষ পরাধীন হয়ে পড়ে। রবার্ট ক্লাইভ দ্বৈত শাসনব্যবস্থার মতো অভিশপ্ত পদ্ধতি চালু করে। এই অদ্ভুত শাসন ব্যবস্থায় ক্লাইভবাংলার নবাবের ওপর শাসন ও বিচার বিভাগের দায়িত্ব অর্পণ করেন এবং রাজস্ব আদায় ও প্রতিরক্ষার দায়িত্ব ন্যস্ত করেন কোম্পানির ওপর। এর ফলে নবাব পেলেন ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানি লাভকরল দায়িত্বহীন ক্ষমতা। এটা ছিল শাসন ব্যবস্থায় ইংরেজ কোম্পানি শাসনের ক্ষমতা দখলের প্রভাব। আর্থসামাজিক ক্ষেত্রে এর প্রভাব ছিল ভয়াবহ। দ্বৈতশাসনের ফলে অতিরিক্ত করের চাপ ও কর্মচারীদের অর্থের লালসা বাংলায় দুর্ভিক্ষ নেমে আসে। ছিয়াত্তরের মন্ত্রর নামে পরিচিত এ দুর্ভিক্ষে প্রায় এক-তৃতীয়াংশ লোকের মৃত্যু ঘটে। তবে ইংরেজ কোম্পানি শাসনক্ষমতায় আসায় কিছু ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন ঘটেছিল। শিক্ষার ক্ষেত্রে আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চা, সামাজিক কুসংস্কার দূরীকরণ ও অবকাঠামোগত উন্নয়ন যেমন- রেল, ডাক ও তার ইত্যাদি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব লক্ষ করা যায়, যা পরবর্তীতে নবজাগরণের সূত্রপাত ঘটেছিল।
তাই বলা যায়, ইংরেজ কোম্পানি শাসনের প্রভাব ছিল সুদূরপ্রসারী।

