• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধ
বাংলাদেশের মুক্তিযুদ্ধ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

প্রদত্ত রেখাচিত্রের 'Q' নির্দেশক তারিখের ঘটনাটি ব্যাখ্যা কর।

প্রদত্ত রেখাচিত্রের '' নির্দেশক তারিখটি দ্বারা ১৯৭১ সালের ১০ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠনের ঘটনাকে ইঙ্গিত করা হয়েছে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননকে নামকরণ করা হয় মুজিবনগর। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে ১৯৭১ সালের ১০ই এপ্রিল নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে 'মুজিবনগর সরকার' গঠন করা হয়। ঐ দিনই - আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ই এপ্রিল। শপথ গ্রহণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হয়। মুজিবনগর স্বাধীন বাংলাদেশ সরকারের কাঠামোতে রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন শেখ মুজিবুর রহমান। উপ-রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম (বঙ্গবন্ধুর অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি)। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। অর্থমন্ত্রী ছিলেন এম. মনসুর আলী। স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী ছিলেন এ. এইচ. এম. কামারুজ্জামান ও পররাষ্ট্র ও আইনমন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ। স্বাধীন বাংলাদেশ সরকারকে উপদেশ ও পরামর্শ প্রদানের জন্য একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। মুক্তিযুদ্ধ পরিচালনা এবং বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টি করা ছিল এ সরকারের প্রধান উদ্দেশ্য।

পরিশেষে বলা যায়, 'Q' দ্বারা মুজিবনগর সরকার গঠনের ঘটনাকেই নির্দেশ করা হয়েছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে গঠিত বাহিনীর ভূমিকা ব্যাখ্যা কর।

পাকিস্তানি বাহিনীর ওপর সুদৃঢ় আক্রমণের জন্য মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে গঠিত বাহিনীর নাম যৌথবাহিনী। যৌথবাহিনী গঠনের পর মুক্তিযুদ্ধ দারুণ গতি লাভ করে। যৌথবাহিনীর আক্রমণের ফলে অল্প সময়ের ব্যবধানে দেশের বিভিন্ন অঞ্চল শত্রুমুক্ত হয়। ১৬ই ডিসেম্বর যৌথবাহিনীর প্রধানের নিকট পাকিস্তানি বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।

#

অপারেশন জ্যাকপট কী?

মুক্তিযুদ্ধকালে মুক্তিযোদ্ধা নৌকমান্ডো বাহিনী কর্তৃক পরিচালিত একটি অভিযানের নাম অপারেশন জ্যাকপট।

#

রেখাচিত্রের 'R' নির্দেশক তারিখের ঘটনার জন্য 'P' এবং 'Q' নির্দেশক তারিখের ঘটনা উল্লেখযোগ্য ভূমিকা রাখে। বিশ্লেষণ কর।

প্রদত্ত রেখাচিত্রের 'R' নির্দেশক তারিখের ঘটনা তথা ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের ঘটনার জন্য 'P' নির্দেশক ৭ই মার্চ অর্থাৎ ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ এবং 'Q নির্দেশক ১৯৭১ সালের ১০ই এপ্রিল অর্থাৎ মুজিবনগর সরকার গঠনের ঘটনা উল্লেখযোগ্য ভূমিকা রাখে। প্রশ্নোক্ত এ উক্তিটির সাথে আমি একমত পোষণ করি। কেননা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে যদি বাঙালিকে পরাধীনতার শৃঙ্খল থেকে বের হওয়ার জন্য দিকনির্দেশনা না দেওয়া হতো তবে মুক্তিযুদ্ধও হতো না। আমরাও ১৬ই ডিসেম্বর বিজয় অর্জন করতে পারতাম না। অদুপ মুক্তিযুদ্ধকালীন সময়ে যদি মুজিবনগর সরকার গঠিত না হতো তবে মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করে বিজয় নিশ্চিত করা সম্ভব হতো না। এক্ষেত্রে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সারাদেশের মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। অপরদিকে, মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা,-সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে ১০ই এপ্রিল গঠিত মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ই এপ্রিল। মুক্তিযুদ্ধ পরিচালনায় এ সরকার নানা ধরনের পরিকল্পনা হাতে নেয় এবং সফলতার সাথে তা বাস্তবায়ন করে। এ সরকারের নেতৃত্বেই বাঙালিরা পাকিস্তানি বাহিনীর নিকট থেকে বাংলাদেশকে মুক্ত করে। যার প্রেক্ষিতে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা।

পরিশেষে বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ ও সঠিক।