• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধ
বাংলাদেশের মুক্তিযুদ্ধ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

শফিকের বাবা মুক্তিযুদ্ধকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। যুদ্ধের শুরুতেই তিনি গ্রামে চলে আসেন এবং প্রতিবেশী একটি দেশে যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে এসে যুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধের সময় দেশকে পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সময়ে একটি সরকার গঠিত হয়।

মুক্তিযুদ্ধকালীন সময়ে শফিকের বাবা কোন বাহিনীর অধীন থেকে যুদ্ধ করেছেন? ব্যাখ্যা কর।

মুক্তিযুদ্ধকালীন সময়ে শফিকের বাবা অনিয়মিত বাহিনীর অধীনে থেকে যুদ্ধ করেছেন। মুক্তিবাহিনী সরকারি পর্যায়ে দুটি শাখায় বিভক্ত ছিল। যথা- নিয়মিত বাহিনী ও অনিয়মিত বাহিনী।

উদ্দীপকে শফিকের বাবা যুদ্ধকালীন সময়ে ছাত্র থাকায় তিনি অনিয়মিত বাহিনীর অন্তর্ভুক্ত একজন যোদ্ধা হিসেবে যুদ্ধ করেন। ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক ও সকল পর্যায়ের মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন সেক্টরের অধীনে অনিয়মিত বাহিনী গঠিত হয়। এই বাহিনীর সরকারি নামকরণ ছিল 'গণবাহিনী' বা এফ, এফ (ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধা)। তাদের নিজ নিজ এলাকায় গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করার জন্য প্রেরণ করা হতো। কমিউনিস্ট পার্টি ন্যাপ (মোজাফফর), ন্যাপ (ভাসানী) ও ছাত্র ইউনিয়নের আলাদা গেরিলা দল ছিল। পাকিস্তানের চব্বিশ বছরে বাঙালি জাতির স্বার্থসংশ্লিষ্ট সকল আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করছে এদেশের ছাত্রসমাজ।

পরিশেষে বলা যায়, শফিকের বাবা যুদ্ধকালীন সময়ে অনিয়মিত বাহিনীর সদস্য ছিলেন।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()