- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
আমিন সাহেব দেশের বাহিরে থাকা অবস্থায় তার একটি পুত্রসন্তান জন্মলাভ করলে পরিবারের সদস্যরা সপ্তাহব্যাপী নাচ-গানের আয়োজন করে এবং তার একিট আধুনিক নাম রাখে। আমিন সাহেব দেশে এসে বিষয়টি অবগত হয়ে অত্যন্ত বিরক্ত হন এবং বলেন- তোমরা ইসলামি সংস্কৃতি বর্জন করেছ। মনে রেখ মুসলিম সন্তানের জীবন শুরু হবে ইসলামি সংস্কৃতিতেই।
বয়স্ক শিক্ষায় মক্তব কী ভূমিকা পালন করতে পারে? ব্যাখ্যা করো।
বয়স্ক শিক্ষায় মত্তব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।
মক্তব কেবল শিশুদের ক্ষেত্রেই নয় বরং নিরক্ষর বয়স্ক লোকদের শিক্ষিত করে গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখানে ক্ষুদ্র অবকাঠামোর মধ্যেই বয়স্কদের সুবিধামতো সময়ে পড়াশোনার ব্যবস্থা করা যায়। এখানে পড়াশোনা করে তারা নিরক্ষরতার অভিশাপমুক্ত হয়ে প্রকৃত মুসলিম হওয়ার সাধনায় লিপ্ত হতে পারে।

